1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
জামালপুরে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার: কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা নান্দিনায় নিখোঁজের তিন দিন পর নদীর পাড়ে মিলল মোঃ বুলবুলের মরদেহ বাউফলে মসজিদের জায়গা দখল করে ব্যাক্তিগত রাস্তা নির্মানের অভিযোগ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতির শুভেচ্ছা ও অভিনন্দন বড়লেখায় অবৈধভাবে সিলিন্ডার রিফিল করায় ২৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক শরীয়তপুর-১ আসনের এমপি সাইদ আহমেদ আসলামের সাথে সদর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা মো: তরিকুল ইসলাম তারেক সাহেবের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল আল-কুরআন বিজ্ঞান ও রমজান পাবনায় মুড়িকাটা পেঁয়াজের বাজারে হঠাৎ দর পতন  লোকসানে কৃষক

চকরিয়ায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, দুই জনকে ২ লক্ষ টাকা অর্থদন্ড

জামাল হোছাইন :
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেবের নেতৃত্বে অবৈধভাবে কৃষিজমির টপ সয়েল কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার দায়ে নাজিম উদ্দীনকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এর পরদিন বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) ছাইরাখালী ও ফাঁসিয়াখালী এলাকায় পরিচালিত পৃথক অভিযানে একই অপরাধে রবিউল হাসানকে ১ লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব বলেন, কৃষিজমির উর্বরতা নষ্ট করে অবৈধভাবে টপ সয়েল কাটা পরিবেশ ও কৃষি উৎপাদনের জন্য মারাত্মক হুমকি। কৃষিজমি রক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও কৃষিজমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণে নিয়মিতভাবে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট