1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
জামালপুরে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার: কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা নান্দিনায় নিখোঁজের তিন দিন পর নদীর পাড়ে মিলল মোঃ বুলবুলের মরদেহ বাউফলে মসজিদের জায়গা দখল করে ব্যাক্তিগত রাস্তা নির্মানের অভিযোগ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতির শুভেচ্ছা ও অভিনন্দন বড়লেখায় অবৈধভাবে সিলিন্ডার রিফিল করায় ২৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক শরীয়তপুর-১ আসনের এমপি সাইদ আহমেদ আসলামের সাথে সদর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা মো: তরিকুল ইসলাম তারেক সাহেবের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল আল-কুরআন বিজ্ঞান ও রমজান পাবনায় মুড়িকাটা পেঁয়াজের বাজারে হঠাৎ দর পতন  লোকসানে কৃষক

বান্দরবানের লামায় পুলিশের অভিযানে বন্দুক সহ সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার

আফজাল হোসেন জয় 
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

বান্দরবানের লামা থানা পুলিশের অভিযানে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক সহ ৫ বছরের সাজা প্রাপ্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৩ জানুয়ারী) রাত ২টায় লামা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের শিলেরতুয়া চংবট মুরুং পাড়ায় অবস্থিত আসামী কাইংপা মুরুং (৪৯) এর বসত ঘরে অভিযান পরিচালনা করে মৃত রাংলাই মুরুং এর ছেলে কাইংপা মুরুং (৪৯) কে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক সহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কাইংপা মুরুং এর বিরুদ্ধে আলীকদম থানার মামলা নং-৩, তারিখ ১৫/১০/২০০২ ইং,জিআর নং-১৩৮/২০০২, ধারা-১৯(ক), অস্ত্র আইন, ১৮৭৮ অনুযায়ী একটি জিআর পরোয়ানা এবং আলীকদম থানার মামলা নং-৪, তারিখ ১৫/১০/২০০২ ইং, জিআর নং-১৩৯/২০০২, ধারা-৪(১), আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ অনুযায়ী ০৫ (পাঁচ) বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ০৬ (ছয়) মাস সশ্রম কারাদণ্ডের সাজা পরোয়ানা মূলতবি ছিল।

এই ঘটনা সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে লামা থানায় মামলা নং-০৫, তারিখ ১৩/০১/২০২৬ ইং, ধারা- দি আর্মস এ্যাক্ট ১৮৭৮ এর ১৯ (ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।
তিনি আরও বলেন, পাহাড়ি এলাকায় অপরাধ দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট