1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সর্বশেষ :
জামালপুরে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার: কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা নান্দিনায় নিখোঁজের তিন দিন পর নদীর পাড়ে মিলল মোঃ বুলবুলের মরদেহ বাউফলে মসজিদের জায়গা দখল করে ব্যাক্তিগত রাস্তা নির্মানের অভিযোগ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতির শুভেচ্ছা ও অভিনন্দন বড়লেখায় অবৈধভাবে সিলিন্ডার রিফিল করায় ২৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক শরীয়তপুর-১ আসনের এমপি সাইদ আহমেদ আসলামের সাথে সদর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা মো: তরিকুল ইসলাম তারেক সাহেবের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল আল-কুরআন বিজ্ঞান ও রমজান পাবনায় মুড়িকাটা পেঁয়াজের বাজারে হঠাৎ দর পতন  লোকসানে কৃষক

শেরপুর জেলা পুলিশের গ্র্যান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত

সুমন কুমার দে,শেরপুর
  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

শেরপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা ও কর্মক্ষেত্রে সুদৃঢ় মনোবল বৃদ্ধির লক্ষ্যে গ্রান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। ১২ জানুয়ারি সোমবার পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে সকাল সাড়ে নয়টায় অফিসার ও ফোর্সের সমন্বয়ে অনুষ্ঠিত মাস্টার প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন,
শেরপুর পুলিশ সুপার জনাব, মোঃ কামরুল ইসলাম।
প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় প্যারেডে উপস্থিত অফিসার ও ফোর্সের শারীরিক ফিটনেস এবং টার্ন আউট এর উপর ভিত্তি করে পুলিশ সদস্যদেরকে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।
প্যারেড পরিদর্শন শেষে সম্মানিত পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে প্যারেডে শৃঙ্খলা এবং সামগ্রিক বিষয়াদি নিয়ে সন্তোষ প্রকাশ করে উপস্থিত অফিসার-ফোর্সকে
শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসাধারণের সাথে উত্তম ব্যবহার এবং পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বানসহ বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে করণীয় এবং বর্জনীয় সম্পর্কে নির্দেশনা প্রদান করেন।
মাস্টার প্যারেডে কমান্ডার হিসেবে প্যারেড পরিচালনা করেন আরআই পুলিশ লাইন্স জনাব মোঃ ইসরাফিল হোসেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট