1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
জামালপুরে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার: কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা নান্দিনায় নিখোঁজের তিন দিন পর নদীর পাড়ে মিলল মোঃ বুলবুলের মরদেহ বাউফলে মসজিদের জায়গা দখল করে ব্যাক্তিগত রাস্তা নির্মানের অভিযোগ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতির শুভেচ্ছা ও অভিনন্দন বড়লেখায় অবৈধভাবে সিলিন্ডার রিফিল করায় ২৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক শরীয়তপুর-১ আসনের এমপি সাইদ আহমেদ আসলামের সাথে সদর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা মো: তরিকুল ইসলাম তারেক সাহেবের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল আল-কুরআন বিজ্ঞান ও রমজান পাবনায় মুড়িকাটা পেঁয়াজের বাজারে হঠাৎ দর পতন  লোকসানে কৃষক

অ’বৈ’ধ অ-স্ত্র উদ্ধারে ব্যর্থ সরকার: মির্জা ফখরুল

শরিফুল ইসলাম, ঠাকুরগাঁও  :
  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা শঙ্কিত। সরকার অবৈধ অস্ত্র উদ্ধারসহ অপরাধ দমনে ব্যর্থতার পরিচয় দিচ্ছে।

সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন আমরা আশাবাদী নির্বাচন চলাকালীন দেশের পরিস্থিতি উন্নতি হবে৷ এখন পর্যন্ত নির্বাচনের পরিস্থিতি ভালো। প্রচারণা শুরু হলে পরিস্থিতি বুঝা যাবে। ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে নিয়ে করা এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন ক্রিকেট শুধু একটি খেলা নয় এটি বাংলাদেশের সম্মান ও আন্তর্জাতিক মর্যাদার সঙ্গে সরাসরি জড়িত। আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে। আমরা মনে করি এর মাধ্যমে পুরো দেশকেই অপমান করা হয়েছে। বিএনপি মহাসচিব বলেন, আমি নিজে আগে ক্রিকেট খেলেছি এমনকি ক্রিকেট বোর্ডের সদস্যও ছিলাম। বর্তমানে রাজনীতিতে যুক্ত থাকলেও ক্রিকেটের গুরুত্ব আমি ভালোভাবেই বুঝি।

ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক বিষয় জড়িত থাকে আর এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের দেশের সম্মান। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেওয়া সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেন তিনি। তিস্তা, পদ্মাসহ অভিন্ন নদীগুলোর পানিবণ্টন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে তিস্তা, পদ্মাসহ সব অভিন্ন নদীর পানিবণ্টন চুক্তির বিষয়গুলো সমাধান করা হবে।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলীসহ বিএনপি’র বিভিন্ন নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট