সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
চকরিয়ায় মাইক্রোবাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের গ্রাহক ডা. শরিফুল ইসলামের বোনাসের চেক হস্তান্তর ! এমপির হস্তক্ষেপে মেঘনায় বিদ্যুৎ সরবরাহ বেড়ে ৯ মেগাওয়াট, কমেছে লোডশেডিং পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি, ফজলুল হক মিলন সিরাজগঞ্জে  জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন !  বিএনপির মিছিলে আওয়ামিলীগের  হামলার অভিযোগ: আহত ৮, ভাঙচুর ২০ মোটরসাইকেল মাধবদীতে প্রবাসীর বাড়িতে তাণ্ডব: চাঁদাবাজ ‘বোমা সেলিম’ ও তার বাহিনীর বিচারের দাবিতে উত্তাল নরসিংদী হাটহাজারীতে শতবর্ষী হাজারি খাল পুনর্দখলের চেষ্টা, উদ্বেগে এলাকাবাসী ! গাইবান্ধার বাদিয়াখালীতে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত, দেড় শতাধিক রোগীর সেবা গ্রহণ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করেছে ঢাকা আহ্‌ছানিয়া মিশন

কবিতা / দেয়াল ভাঙার গান / আসাদুজ্জামান খান মুকুল 

  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
দেয়াল ভাঙার গান
পঁচিশ সালটা তো কেটে গেল-
কিছু ধুলো জমল দৃষ্টির কাঁচে আর কিছু মনের কোণে।
বারান্দার সেই পুরনো আড্ডাগুলো এখন যেন কেমন পর পর লাগে,
সবাই আছে, শুধু মানুষের ভেতরের সেই ‘মানুষটা’ কোথায়?
চারদিকে আজকাল বড্ড বেশি ফাঁকা,
বুকের ভেতরটা হাহাকার  করে অবিশ্বাসে।
তবুও, এই ভাঙাচোরা দিনগুলোর মাঝেই তো আমাদের বেঁচে থাকা।
একটু মায়া, একটু চোখের কোণের জল-
এসব কি খুব বেশি চাওয়া?
আমরা কি পারি না নিজেদের এই জেদটুকু ভেঙে ফেলতে?
ছাব্বিশের সকালটা হয়তো আর পাঁচটা দিনের মতোই হবে,
সূর্য উঠবে সেই একই ভাবে।
কিন্তু ওই যে-একটা খ্যাপাটে ইচ্ছা হয় মনে,
সব ক্ষত লুকিয়ে আবার একবার বুক চিতিয়ে দাঁড়ানোর।
মানুষ তো মানুষের জন্যই মরে,
আবার মানুষের হাত ধরেই বাঁচে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews