1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
জামালপুরে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার: কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা নান্দিনায় নিখোঁজের তিন দিন পর নদীর পাড়ে মিলল মোঃ বুলবুলের মরদেহ বাউফলে মসজিদের জায়গা দখল করে ব্যাক্তিগত রাস্তা নির্মানের অভিযোগ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতির শুভেচ্ছা ও অভিনন্দন বড়লেখায় অবৈধভাবে সিলিন্ডার রিফিল করায় ২৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক শরীয়তপুর-১ আসনের এমপি সাইদ আহমেদ আসলামের সাথে সদর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা মো: তরিকুল ইসলাম তারেক সাহেবের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল আল-কুরআন বিজ্ঞান ও রমজান পাবনায় মুড়িকাটা পেঁয়াজের বাজারে হঠাৎ দর পতন  লোকসানে কৃষক

রাজশাহীতে চলছে ‘ভোটের গাড়ি’র প্রচার কার্যক্রম

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট  উপলক্ষে ভোটারদের মধ্যে জনসচেতনতা সৃষ্টিতে রাজশাহীতে ‘ভোটের গাড়ি’ প্রচার কার্যক্রম শুরু করেছে। গতকাল সোমবার রাতে নগরীর সিএন্ডবি মোড়ে এ প্রচার কার্যক্রম শুরু হয়।

‘দেশের চাবি আপনার হাতে’ প্রতিপাদ্য সামনে রেখে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোট সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভ্রাম্যমাণ এই ভোটের গাড়ি দেশব্যাপী প্রচারণা চালাচ্ছে। গত ২২ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত পর্যায়ক্রমে এ কার্যক্রম ৬৪টি জেলা ও ৩০০টি উপজেলায় বাস্তবায়ন করা হবে।

এ প্রচারণার অংশ হিসেবে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন ও ব্যান্ড সংগীত পরিবেশন করা হয়। প্রধান উপদেষ্টার বক্তব্য ছাড়াও চলচ্চিত্র প্রদর্শনীতে রয়েছে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধা, আবরার ফাহাদ হত্যা, প্রবাসীদের ভোট ও গণভোটের মাধ্যমে সংস্কার এবং আঞ্চলিক ভাষায় নির্মিত গান পরিবেশনা। পাশাপাশি সাধারণ জনগণের মতামত সংগ্রহ ও মতামত প্রকাশের জন্য স্বাক্ষর বোর্ড উন্মুক্ত করা হয়।

রাজশাহী জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবারী ও উপপরিচালক নাফেয়ালা নাসরিন এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘ভোটের গাড়ি’ জেলার বিভিন্ন এলাকায় ঘুরে ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করবে। একইসঙ্গে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য তুলে ধরবে। প্রচণ্ড শীত উপেক্ষা করে বিপুলসংখ্যক জনসাধারণ অনুষ্ঠানটি উপভোগ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট