1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
জামালপুরে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার: কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা নান্দিনায় নিখোঁজের তিন দিন পর নদীর পাড়ে মিলল মোঃ বুলবুলের মরদেহ বাউফলে মসজিদের জায়গা দখল করে ব্যাক্তিগত রাস্তা নির্মানের অভিযোগ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতির শুভেচ্ছা ও অভিনন্দন বড়লেখায় অবৈধভাবে সিলিন্ডার রিফিল করায় ২৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক শরীয়তপুর-১ আসনের এমপি সাইদ আহমেদ আসলামের সাথে সদর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা মো: তরিকুল ইসলাম তারেক সাহেবের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল আল-কুরআন বিজ্ঞান ও রমজান পাবনায় মুড়িকাটা পেঁয়াজের বাজারে হঠাৎ দর পতন  লোকসানে কৃষক

দ্রুত ভেনেজুয়েলায় ফেরার অঙ্গীকার মাচাদোর

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

আন্তর্জাতিক নিউজ ডেস্ক:  ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো সোমবার বলেছেন, তিনি ‘যত দ্রুত সম্ভব’ দেশে ফিরতে চান। একই সঙ্গে তিনি কারাকাসের অন্তর্বর্তী প্রেসিডেন্টের কড়া সমালোচনা করেছেন।

গত সপ্তাহের শেষে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টের পর এটিই ছিল নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত এই নেতার প্রথম প্রকাশ্য মন্তব্য। ওই সময় মার্কিন সেনাবাহিনী জোরপূর্বক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে অপসারণ করে।

এক অজ্ঞাত স্থান থেকে ফক্স নিউজের সঞ্চালক শন হ্যানিটির সঙ্গে কথা বলেন মাচাদো। তিনি বলেন, ‘আমি যত দ্রুত সম্ভব ভেনেজুয়েলায় ফিরে যাওয়ার পরিকল্পনা করছি।’

মাচাদো স্পষ্টভাবে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে প্রত্যাখ্যান করেন। তার ভাষায়, রদ্রিগেজ ‘নির্যাতন, নিপীড়ন, দুর্নীতি ও মাদক পাচারের অন্যতম প্রধান স্থপতি।’

রদ্রিগেজ মাদুরোর শাসনামলে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তিনি ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতার ইঙ্গিতও দিয়েছেন।

মাচাদোর দাবি, রদ্রিগেজকে ভেনেজুয়েলার জনগণ প্রত্যাখ্যান করেছে। ভোটাররা বিরোধীদের পাশেই রয়েছে।
তিনি বলেন, ‘স্বাধীন ও সুষ্ঠু নির্বাচনে আমরা ৯০ শতাংশের বেশি ভোটে জয়ী হব। এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই।’

মাচাদো আরো বলেন, তিনি ভেনেজুয়েলাকে ‘আমেরিকা মহাদেশের জ্বালানি কেন্দ্র’ হিসেবে গড়ে তুলতে চান। একই সঙ্গে দেশের ক্ষতি করা সব ‘অপরাধী কাঠামো’ ভেঙে ফেলার অঙ্গীকার করেন।

তিনি জানান, দেশ ছাড়তে বাধ্য হওয়া লাখো ভেনেজুয়েলানকে তিনি আবার দেশে ফিরিয়ে আনবেন।

 

সূত্র: ওয়াশিংটন থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট