মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের ! হাটহাজারীতে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা !  নির্বাচন কমিশনারের পদত্যাগ ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন শেরপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

গণভোট ২০২৬: নওগাঁয় ভোটের গাড়িতে জনমত গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং জেলা তথ্য অফিসের সহযোগিতায় আসন্ন গণভোট ২০২৬ ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁয় জনমত গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৬ জানুয়ারি) নওগাঁ সদর উপজেলার ব্যস্ততম এলাকা মুক্তির মোড়ে স্থাপিত ‘ভোটের গাড়ি’-র মাধ্যমে সাধারণ জনগণের কাছ থেকে মতামত ও পরামর্শ সংগ্রহ করা হয়। এ কার্যক্রমের আওতায় সাধারণ মানুষ প্রধান উপদেষ্টার কাছে নিজেদের প্রত্যাশা, মতামত ও সুপারিশ লিখিত আকারে পাঠানোর সুযোগ পান। এ জন্য সেখানে বিশেষভাবে স্থাপন করা হয় জনমত বক্স।
কার্যক্রম চলাকালে ভোটের গাড়ি ও আশপাশের এলাকায় বিভিন্ন ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়, যেখানে লেখা ছিল “দেশের চাবি আপনার হাতে”। এসব স্লোগান সাধারণ মানুষের মধ্যে ভোটাধিকার ও গণতান্ত্রিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে।
জনমত গ্রহণ কার্যক্রমকে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত করে তুলতে ভোটের গাড়িতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। গান, আবৃত্তি ও সচেতনতামূলক পরিবেশনার মাধ্যমে উপস্থিত জনগণের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এতে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং গণভোট ও নির্বাচন বিষয়ে নিজেদের মতামত প্রকাশ করেন।
আয়োজকরা জানান, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করাই মূল লক্ষ্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews