1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সর্বশেষ :
জামালপুরে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার: কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা নান্দিনায় নিখোঁজের তিন দিন পর নদীর পাড়ে মিলল মোঃ বুলবুলের মরদেহ বাউফলে মসজিদের জায়গা দখল করে ব্যাক্তিগত রাস্তা নির্মানের অভিযোগ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতির শুভেচ্ছা ও অভিনন্দন বড়লেখায় অবৈধভাবে সিলিন্ডার রিফিল করায় ২৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক শরীয়তপুর-১ আসনের এমপি সাইদ আহমেদ আসলামের সাথে সদর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা মো: তরিকুল ইসলাম তারেক সাহেবের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল আল-কুরআন বিজ্ঞান ও রমজান পাবনায় মুড়িকাটা পেঁয়াজের বাজারে হঠাৎ দর পতন  লোকসানে কৃষক

সুবর্ণচরে এক অসহায় পরিবারের জমি যবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

মোঃ আবদুল আজিজ , নোয়াখালী 
  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

নোয়াখালী সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের ৭নং ওয়ার্ড ধানেরশীষ গ্রামে জোরপূর্বক জমি দখল, মাছের খামার ও মালামাল লুটপাটের চেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার।

গত রবিবার (৪ জানুয়ারি) বিকাল ৪ টার দিকে সুবর্ণচর উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য জোসনা বেগম।

ভুক্তভোগী পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে চর ওয়াপদা ইউনিয়নের ধানেরশীষ গ্রামের আব্দুল খালেক ও ফিরোজা বেগমের ওয়ারিশ হয়ে তিন একর জমি তারা শান্তিপূর্ণভাবে ভোগদখলে রেখে সেখানে বাড়িঘর নির্মাণ করে বসবাস করে আসছেন। কিন্তু পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে তাদের ভোগদখলে বাধা সৃষ্টি করছে। এমনকি আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও সম্প্রতি সন্ত্রাসী কায়দায় বাড়িঘর দখল করার চেষ্টার অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে জোসনা বেগম অভিযোগ করে বলেন, সোনাইমুড়ী উপজেলার ওয়াছেকপুর গ্রামের মৃত আব্দুর রব পাটোয়ারীর পুত্র ওমর ফারুক নামের এক ব্যাক্তি তার দলবল নিয়ে প্রকাশ্যে জমি দখলের চেষ্টা করে এবং আমাকে প্রাণনাশের হুমকি প্রদান করে, যা আইন ও বিচার ব্যবস্থার প্রতি চরম অবমাননার শামিল।

এতে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং তাদের জীবিকা মারাত্মক হুমকির মুখে পড়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা এবং ভুক্তভোগী পরিবারের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট