1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
জামালপুরে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার: কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা নান্দিনায় নিখোঁজের তিন দিন পর নদীর পাড়ে মিলল মোঃ বুলবুলের মরদেহ বাউফলে মসজিদের জায়গা দখল করে ব্যাক্তিগত রাস্তা নির্মানের অভিযোগ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতির শুভেচ্ছা ও অভিনন্দন বড়লেখায় অবৈধভাবে সিলিন্ডার রিফিল করায় ২৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক শরীয়তপুর-১ আসনের এমপি সাইদ আহমেদ আসলামের সাথে সদর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা মো: তরিকুল ইসলাম তারেক সাহেবের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল আল-কুরআন বিজ্ঞান ও রমজান পাবনায় মুড়িকাটা পেঁয়াজের বাজারে হঠাৎ দর পতন  লোকসানে কৃষক

ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ১৭ জনের মনোনয়নপত্র বৈধ, ৩ জনের স্থগিত

শরিফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ের তিনটি আসনে মোট ২১টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে ১৭টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, ৩টি স্থগিত রয়েছে এবং ১টি বাতিল করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইশরাত ফারজানা।
ঠাকুরগাঁও-১ আসনে জমা দেওয়া তিনটি মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়েছে। এ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিন প্রার্থীর মনোনয়নপত্র যথাযথ পাওয়া গেছে।
ঠাকুরগাঁও-২ আসনে জমা দেওয়া আটটি মনোনয়নপত্রের মধ্যে ছয়টি বৈধ এবং দুটি স্থগিত করা হয়েছে। ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী রেজাউল করিম ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী সাহবুদ্দিন আহম্মদের মনোনয়নপত্র স্থগিত রয়েছে।
ঠাকুরগাঁও-৩ আসনে জমা দেওয়া দশটি মনোনয়নপত্রের মধ্যে আটটি বৈধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া মামলা থাকায় জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হাফিজ উদ্দিনের মনোনয়নপত্র স্থগিত এবং স্বতন্ত্র প্রার্থী আশা মনির মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
স্থগিত হওয়া মনোনয়নগুলোর প্রার্থীরা তাদের ত্রুটি সংশোধন করবেন বলে জানিয়েছেন। তবে বাতিল হওয়া প্রার্থী আশা মনির সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
জেলা রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা জানান, কিছু ত্রুটির কারণে যেসব মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে, প্রার্থীরা সংশোধন করে সঠিক কাগজপত্র জমা দিলে পরবর্তীতে সেগুলো বৈধ বা বাতিল ঘোষণা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট