1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
জামালপুরে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার: কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা নান্দিনায় নিখোঁজের তিন দিন পর নদীর পাড়ে মিলল মোঃ বুলবুলের মরদেহ বাউফলে মসজিদের জায়গা দখল করে ব্যাক্তিগত রাস্তা নির্মানের অভিযোগ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতির শুভেচ্ছা ও অভিনন্দন বড়লেখায় অবৈধভাবে সিলিন্ডার রিফিল করায় ২৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক শরীয়তপুর-১ আসনের এমপি সাইদ আহমেদ আসলামের সাথে সদর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা মো: তরিকুল ইসলাম তারেক সাহেবের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল আল-কুরআন বিজ্ঞান ও রমজান পাবনায় মুড়িকাটা পেঁয়াজের বাজারে হঠাৎ দর পতন  লোকসানে কৃষক

গাইবান্ধায় জামাতের প্রার্থীসহ যাচাই- বাছাই এ ৮ জনের মনোনয়নপত্র বাতিল

আব্দুল মুনতাকিন জুয়েল , গাইবান্ধা:
  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

আসন্ন১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গাইবান্ধা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে এই যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জামায়াতের প্রার্থী সহ ৫ জন ও গাইবান্ধা সদর-২ আসনে ইসলামি আন্দোলনের প্রার্থীসহ ৩ জন মোট ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
মনোনয়নপত্র বাতিল প্রার্থীরা হলেন, গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে চাকুরি করায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর  প্রার্থী মো. মাজেদুর রহমান, সমর্থনকারী ভোটার সঠিক না হওয়ায় স্বতন্ত্র প্রার্থী মোছা. সালমা আক্তার, স্বতন্ত্র প্রার্থী মো. মোস্তফা মহসিন, দলের মনোনয়ন সঠিক না হওয়ায়  ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রমজান আলী ও জাতীয় পার্টির প্রার্থী মো. মাহফুজুল হক সরদার।
গাইবান্ধা-২ সদর আসনে দলের মনোনয়নপত্র সঠিক না হয় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী মিহির কুমার ঘোষ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আব্দুল মাজেদ ও হলফনামায় স্বাক্ষর না থাকায় খেলাফত মজলিসের প্রার্থী একেএম গোলাম আযমের মনোনয়নপত্র বাতিল করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গাইবান্ধার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা যাচাই-বাছাইয়ের এই ফলাফল জানান। গাইবান্ধায়-১ সুন্দরগঞ্জ ও গাইবান্ধা-২ সদর আসনে মোট ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট