1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মানিক মিয়া এভিনিউতে বেগম জিয়ার জানাজার প্রস্তুতি সম্পন্ন - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
ঝাউডাঙ্গায় ইউনিয়ন যুবদলের ইফতার মাহফিল ঈদযাত্রা আনন্দময় ও নিরাপদ হোক-লায়ন মোঃ গনি মিয়া বাবুল নওগাঁয় চুক্তির শর্ত ভেঙে ভবন নির্মাণ, পরিচালকের বিরুদ্ধে মামলা ফ্ল্যাট ও দোকান বুঝে না পাওয়ায় দিশেহারা দুটি নতুন ভবনের উদ্বোধন বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী জনাব রাজিব আহসান  মুসলিম ঐক্যের আহ্বানে আক্কেলপুরে সাংবাদিকদের নিয়ে হেযবুত তওহীদের ইফতার স্বাস্থ্য সুরক্ষায় প্রধানমন্ত্রীর নির্দেশনা, পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্বে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সিলেটে জুড়ে মৌসুমের শুরুতে বৃষ্টির ছোঁয়া, চা বাগান গুলোতে ফিরে পেয়েছে সবুজের সমারোহ হেযবুত তওহীদের দুই সদস্যকে জবাই করে হত্যাকান্ডের এখনো বিচার পায়নি ভুক্তভোগীর পরিবার পাবনা শহরে তীব্র যানজট জনজীবন স্থবির হয়ে পড়েছে আড়াইহাজারে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মানিক মিয়া এভিনিউতে বেগম জিয়ার জানাজার প্রস্তুতি সম্পন্ন

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজা আজ বুধবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে। জানাজা ও দাফন কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে যাবতীয় প্রস্তুতি শেষ করেছে সরকার।

প্রধান উপদেষ্টার দপ্তরের এক ফেসবুক পোস্টে বলা হয়, আজ দুপুরে জানাজার সময় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার পরিবর্তে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্তে খালেদা জিয়ার মরদেহবাহী কফিন রাখা হবে। সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া এভিনিউ জুড়ে এই জানাজা অনুষ্ঠিত হবে।

দেশের এই বরেণ্য নেত্রীর প্রতি সর্বস্তরের মানুষ যাতে নির্বিঘ্নে শ্রদ্ধা জানাতে এবং জানাজায় অংশ নিতে পারেন, সেজন্য নিরাপত্তা বাহিনীসহ সংশ্লিষ্ট রাষ্ট্রীয় সব দপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। মানিক মিয়া এভিনিউ সংলগ্ন চারপাশের সড়কগুলোতেও সাধারণ মানুষের অবস্থানের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

জানাজা শেষে বিকেল সাড়ে ৩টার দিকে শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। এ সময় মরহুমার পরিবারের সদস্য, সরকারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ, বিদেশি অতিথি, রাষ্ট্রদূত এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

দাফন প্রক্রিয়া সসম্মানে ও নির্বিঘ্নে সম্পন্ন করতে শেরেবাংলা নগরের জিয়া উদ্যান এলাকায় নির্ধারিত ব্যক্তিবর্গ ছাড়া অন্যদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। দাফন শেষ না হওয়া পর্যন্ত ওই এলাকায় জনসাধারণের চলাচল সীমিত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট