বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
বিশ্ব খাদ্য দিবস: খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও টেকসই উন্নয়ন গোমস্তাপুরে সামাজিক বনায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, কেরু মদসহ গ্রেপ্তার ১৯ আশুলিয়ায় চাঞ্চল্যকর বিথী হত্যা মামলার রহস্য উদঘাটন, ( পিবিআই ) কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল লতিফ খান জনপ্রিয়তার শীর্ষে মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত! জলঢাকায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উদযাপিত বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারে বার্ষিক কর্মশালা ও অংশীজন মতবিনিময় সভা অনুষ্ঠি

গাইবান্ধা-৪ আসন থেকে মনোনয়ন সংগ্রহ করলেন যারা

  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫



ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে এখন পর্যন্ত ১০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
গতকাল রবিবার (২৮ ডিসেম্বর) গাইবান্ধা-৪ সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়।
 ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। এর আগে ১১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষণা অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সহকারী রিটার্নিং অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানার দেওয়া তথ্যে জানা যায়, এ পর্যন্ত ডা. আব্দুর রহিম সরকার (জামায়াতে ইসলামী), মোহাম্মদ শামীম কায়সার লিংকন (বিএনপি), কাজী মশিউর রহমান (জাতীয় পার্টি), আতোয়ারুল ইসলাম নান্নু (বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি), সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন (ইসলামী আন্দোলন), ফারুক কবির আহমদ (স্বতন্ত্র), আব্দুর রউফ আকন্দ (স্বতন্ত্র), হুমায়ুন কবীর সরকার (স্বতন্ত্র), মোস্তাফিজুর রহমান (স্বতন্ত্র) ও ছামিউল আলম রাসু (গণফোরাম) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) সহকারী রিটার্নিং অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা জানান, গাইবান্ধা-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ৩৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩১ হাজার ৬১৬ জন, নারী ভোটার ২ লাখ ৩৬ হাজার ৭৫৮ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ১০ জন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews