1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সর্বশেষ :
জামালপুরে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার: কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা নান্দিনায় নিখোঁজের তিন দিন পর নদীর পাড়ে মিলল মোঃ বুলবুলের মরদেহ বাউফলে মসজিদের জায়গা দখল করে ব্যাক্তিগত রাস্তা নির্মানের অভিযোগ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতির শুভেচ্ছা ও অভিনন্দন বড়লেখায় অবৈধভাবে সিলিন্ডার রিফিল করায় ২৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক শরীয়তপুর-১ আসনের এমপি সাইদ আহমেদ আসলামের সাথে সদর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা মো: তরিকুল ইসলাম তারেক সাহেবের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল আল-কুরআন বিজ্ঞান ও রমজান পাবনায় মুড়িকাটা পেঁয়াজের বাজারে হঠাৎ দর পতন  লোকসানে কৃষক

চোরের উপদ্রবে অতিষ্ঠ কাটিয়া রেজিস্ট্রি অফিসপাড়ার বাসিন্দারা বাড়ির মালিকের ইন্ধনে মিথ্যা মামলার অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি :
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

সাতক্ষীরা শহরের কাটিয়া রেজিস্ট্রি অফিসপাড়া এলাকায় ভাড়াটিয়া কওছার আলীর চুরির ঘটনায় এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এলাকার চিহ্নিত চোর ও মাদকাসক্ত কওছার আলীর বিরুদ্ধে এলাকায় একাধিক চুরির অভিযোগ ও মামলা রয়েছে।
এলাকাবাসী জানান, কওছার যে বাড়িতে ভাড়া থাকেন, সেই বাড়ির মালিকের বাসায় আগেও দেহব্যবসা ও মাদক ব্যবসা চলত। এর আগে র্যাবসহ যৌথবাহিনীর অভিযানে নারী ও মাদকসহ কয়েকজনকে আটক করা হয়েছিল।
সর্বশেষ ২০ ডিসেম্বর ২০২৫ তারিখে চুরির ঘটনাকে আড়াল করতে বাড়ির মালিকের ইন্ধনে মাদক কারবারি চোর কওছারের পক্ষে থানায় একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই মামলায় নিরীহ এলাকাবাসী ও এক সাংবাদিককে আসামি করা হয়েছে। স্থানীয়দের আরও অভিযোগ, বাড়ির মালিকের প্রশ্রয়ে কওছার আলী দা হাতে এলাকায় ঘোরাফেরা করে মানুষকে ভয়ভীতি দেখাচ্ছেন। এতে নারী ও শিশুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এসব ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। সচেতন বাসিন্দারা দাবি করেছেন, চুরির মূল ঘটনা ধামাচাপা দিতে যে মামলা করা হয়েছে, তা তদন্তপূর্বক প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট