1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
জামালপুরে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার: কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা নান্দিনায় নিখোঁজের তিন দিন পর নদীর পাড়ে মিলল মোঃ বুলবুলের মরদেহ বাউফলে মসজিদের জায়গা দখল করে ব্যাক্তিগত রাস্তা নির্মানের অভিযোগ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতির শুভেচ্ছা ও অভিনন্দন বড়লেখায় অবৈধভাবে সিলিন্ডার রিফিল করায় ২৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক শরীয়তপুর-১ আসনের এমপি সাইদ আহমেদ আসলামের সাথে সদর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা মো: তরিকুল ইসলাম তারেক সাহেবের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল আল-কুরআন বিজ্ঞান ও রমজান পাবনায় মুড়িকাটা পেঁয়াজের বাজারে হঠাৎ দর পতন  লোকসানে কৃষক

বিএনপির প্রার্থী ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মহিলা দলের বিক্ষোভ

আবদুল মোতালেব, নোয়াখালী
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের বিএনপির দলীয় ধারেন শীষ প্রতীকের প্রার্থী মো. ফখরুল ইসলামকে ঢাকার মোহাম্মদপুর থানায় দায়ের হওয়া জুলাই হত্যা মামলায় ‘গায়েবী আসামি’ করার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে কোম্পানীগঞ্জ উপজেলা মহিলা দল।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে বসুরহাট বাজারে বিক্ষোভ মিছিল শেষে জিরো পয়েন্টে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির সভানেত্রী ভিপি সাহানা পারভীন বলেন, মোহাম্মদ ফখরুল ইসলাম দীর্ঘদিন ধরে ফ্যাসিস্ট বিরোধী ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করে মানুষের আস্থা অর্জন করেছেন। তার ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি
মহল তাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা জড়িয়েছে। আমরা এর তিব্র নিন্দা ও অবিলম্বে এ মামলার প্রত্যাহারের দাবি জানাই। তিনি আরও বলেন, ফখরুল ইসলাম বিএনপির জনপ্রিয় ব্যক্তি। তিনি নোয়াখালী-৫ আসনে তারেক রহমানের প্রতিনিধি এবং ধানের শীষের কাণ্ডারী। তার বিরুদ্ধে জুলাই হত্যার মিথ্যা মামলা গণতন্ত্র ও আইনের শাসনের পরিপন্থী। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এসময় জেলা মহিলা দলের সভাপতি সাহানা পারভীন ছাড়াও কোম্পানীগঞ্জ উপজেলা মহিলা দলের নেত্রী রওশন আরা, নাঈমা ফেরদাউস ববি, জোসনা আরাসহ অনেকে বক্তব্য রাখেন। গত ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আলমগীর সেখ নামে একজন নিহত হওয়ার ঘটনায় কুষ্টিয়ার কুমাখালী এলাকার মো. সোহানুর রহমান বাদি হয়ে গত ১৫ সেপ্টেম্বর ঢাকার মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের হয়।
সাবেক প্রধামন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে দায়ের করা মামলায় নোয়াখালী-৫ আসনের বিএনপির প্রার্থী
মো. ফখরুল ইসলাম ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদারকে আসামি করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট