1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে ফাহিমা আক্তার মুকুলকে দেখতে চান শরীয়তপুরের জনগণ শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব — লায়ন গনি মিয়া বাবুল খোকসার গড়াই নদীতে মর্মান্তিক ট্র্যাজেডি: প্রায় ২২ ঘণ্টার ব্যবধানে দুই শিশুর মরদেহ উদ্ধার গোবিন্দগঞ্জে ৩টি সড়কের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি শামীম কায়সার লিংকন যানজট নিরসন ও নিরাপত্তা প্রদানে জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির মতবিনিময় সভা কাপাসিয়ায় আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীতে নারী মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজার বড়লেখায় স্বাস্থ্য বিভাগে তোলপাড়!

হাটহাজারীতে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

হাটহাজারী চট্টগ্রাম 
  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

চট্টগ্রাম জেলার হাটহাজারী আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। এতে বাড়ির ভেতরে থাকা একটি প্রাইভেটকার পুড়ে গেছে।
শুক্রবার গভীর রাতে আনুমানিক রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত দুর্বৃত্তরা হঠাৎ করে বাড়ির ভেতরে থাকা একটি প্রাইভেটকারে আগুন ধরিয়ে দেয়। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে প্রাইভেটকারটি সম্পূর্ণভাবে পুড়ে যায়।
ঘটনার খবর পেয়ে হাটহাজারী থানা পুলিশ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারিক আজিজ বলেন, “সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে অগ্নিসংযোগের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ অগ্নিসংযোগের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রেখেছে।###
মোঃ সোলাইমান চট্টগ্রাম হাটহাজারী সংবাদদাতা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট