1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
শরীয়তপুর-১ আসনের এমপি সাইদ আহমেদ আসলামের সাথে সদর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা মো: তরিকুল ইসলাম তারেক সাহেবের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল আল-কুরআন বিজ্ঞান ও রমজান পাবনায় মুড়িকাটা পেঁয়াজের বাজারে হঠাৎ দর পতন  লোকসানে কৃষক ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা: দেশ ও জাতির সমৃদ্ধি কামনা আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা  পাথরাজ খাল পুণঃখননে উদ্যোগ, উপকৃত হবে তিন লাখ মানুষ রমজানের পবিত্রতা আর আগ্রাসনের রাজনীতি গাইবান্ধা ‘ঘাগট ফুড প্রোডাক্টস’: ক্ষুদ্র উদ্যোগ থেকে কোটি টাকার সফল ব্র্যান্ড

মানিকগঞ্জ ঘিওরে  মহান বিজয় দিবস উপলক্ষ্যে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত      

দেওয়ান  মিজানুর রহমান
  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
মহান বিজয় দিবস উপলক্ষ্যে  উৎসব মুখর পরিবেশে‌  হাজারো দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে   ২০ ডিসেম্বর শনিবার বিকেল ৩ ঘটিকায়   মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার  করচাবাঁধা  বকুল ফুল সংঘের উদ্যোগে করচাবাঁধ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে  ফাইনাল ফুটবল  খেলা অনুষ্ঠিত হয়েছে।  করচাবাঁধা বকুল ফুল সংঘের সভাপতি মোঃ গফ্ফার দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের  সংগ্রামী  সভাপতি মোঃ আব্দুল খালেক শুভ। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সংগ্রামী  সাধারণ সম্পাদক, মোঃ সিরাজুর রহমান খান সজীব।   বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,   বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চতু, ঘিওর উপজেলা শ্রমিক দলের  সাধারণ সম্পাদক, মোঃ আশরাফ কামাল আরিফ, বানিয়াজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি, এ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী,  বানিয়াজুরী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক, আব্দুর রাজ্জাক খান নান্নু, বানিয়াজুরী ইউনিয়ন শাখার  স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ শাকিল  খান, বিশিষ্ট ব্যবসায়ী ও প্রগতিশীল সমাজ সেবক  মোঃ সামাদ দেওয়ান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ আনিসুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক, মোঃ শফিক আহমেদ,  মানিকগঞ্জ জেলা ছাত্রদলের নেতা মোঃ সেলিম রহমান, জেলা ছাত্রদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, মোঃ মাসুদ রানা,  বানিয়াজুরী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক, মোঃ আজমীর খান, বিশিষ্ট সমাজ সেবক মোঃ মনিরুজ্জামান মনির ও জাবরা একতা সংঘের সভাপতি,  মোঃ আসিফ করিম অভি প্রমুখ।  ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন বাবুফে রেফারি মোঃ শেখ ফরিদ আহমেদ।  খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।  খেলায়  ১ গোলে  বিজয়ী  চ্যাম্পিয়ন দলকে  ৩২ ইঞ্চি কালার টেলিভিশন দেওয়া হয়েছে।   রানার্স আপ দলকে ২৪  ইঞ্চি  কালার টেলিভিশন দেওয়া হয়েছে।  উল্লেখ্য,  অনুষ্ঠানে   উপস্থিত  সকলকে ফুলেল  শুভেচ্ছা ও উষ্ণঅভিনন্দন জানিয়েছেন, করচাবাঁধ বকুল ফুল সংঘের সাধারণ সম্পাদক, সাংবাদিক হানিফ মোল্লা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট