1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
দৌলতপুরে মহান বিজয়  দিবস উপলক্ষ্যে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে       - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া কালীগঞ্জের ২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ ঝগড়া থামাতে গিয়ে নিজেই লাশ- পঞ্চগড়ে নিহত মুদি দোকানদার মেহেন্দিগঞ্জে এসএসসি ২০০৫ ব্যাচের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত কবিতা /ঈদ আনন্দ / লায়ন মোঃ গনি মিয়া বাবুল বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত খাগড়াছড়ির দীঘিনালায় ঈদেও স্বস্তি, নেই যাত্রীচাপ রমজানে ভেজাল গুড়ের দৌরাত্ম্য: খোকসায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, আনিসুর রহমান জাফরী সহকারী সম্পাদক হিসেবে যোগদান সম্পাদকমণ্ডলীর সভাপতি হিসেবে মোহাম্মদ শাহাদাত আহমেদের যোগদান

দৌলতপুরে মহান বিজয়  দিবস উপলক্ষ্যে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে      

মানিকগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস  উপলক্ষ্যে  মানিকগঞ্জ জেলার  দৌলতপুর উপজেলার  বাঘুটিয়া ইউনিয়নবাসীর   সহযোগিতায় বাঘুটিয়া বাজার সংলগ্ন মাঠ প্রাঙ্গণে   উৎসব মুখর  পরিবেশে  হাজারো  দর্শনার্থীদের   উপচেপড়া  ভিড়ে  গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে।    বাঘুটিয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি  আলহাজ্ব  মোঃ নুরুল ইসলাম  মিলিটারির    সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘুটিয়া ইউনিয়ন ভূমি  উপ-সহকারী কর্মকর্তা মোঃ ঝিলন খান।   অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, বাঘুটিয়া বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক  মোঃ আব্দুর রহমান রহম আলী মোল্লা।  ব্যবস্থাপনায় ছিলেন, বাঘুটিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আতিক উল্লাহ দর্জি ও বাঘুটিয়া যুব সংঘের সভাপতি ও বিশিষ্ট ক্রীড়ানু্রাগী মোঃ ফারুক হোসেন।   প্রসঙ্গ,  বাঙালি জাতির  হাজার বছরের ইতিহাসে  সবচেয়ে চ্যালেঞ্জিং অহংকার  ও বীরত্বের গৌরবময়  দিন  ১৬ ডিসেম্বর  মহান বিজয় দিবস।  পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে  একটি স্বাধীন ভূখণ্ডের আত্মপ্রকাশের দিন মহান বিজয় দিবস।   প্রজন্ম থেকে প্রজন্মে  বিজয়  থেকে  অগ্রযাত্রা,   শ্রদ্ধা ভরে স্মরণ করছি সকল বীর মুক্তিযোদ্ধাদের, যাদের   আত্মত্যাগ   আগামীর  বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে  চলি একসাথে  উক্তিটি সামনে রেখে মানিকগঞ্জ জেলার দুর্গম  দৌলতপুর উপজেলার নদী  ভাঙ্গন  এলাকার বাঘুটিয়া ইউনিয়নবাসীর  মধ্যে  জেগে ওঠে  লাল সবুজের আলোকে   বিজয়ের শপথ ।   উল্লেখ্য ,   দেশমাতৃকা রক্ষার্থে   আত্মত্যাগী    সকল  বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে  গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা শেষে  বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট