1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
জামালপুরে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার: কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা নান্দিনায় নিখোঁজের তিন দিন পর নদীর পাড়ে মিলল মোঃ বুলবুলের মরদেহ বাউফলে মসজিদের জায়গা দখল করে ব্যাক্তিগত রাস্তা নির্মানের অভিযোগ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতির শুভেচ্ছা ও অভিনন্দন বড়লেখায় অবৈধভাবে সিলিন্ডার রিফিল করায় ২৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক শরীয়তপুর-১ আসনের এমপি সাইদ আহমেদ আসলামের সাথে সদর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা মো: তরিকুল ইসলাম তারেক সাহেবের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল আল-কুরআন বিজ্ঞান ও রমজান পাবনায় মুড়িকাটা পেঁয়াজের বাজারে হঠাৎ দর পতন  লোকসানে কৃষক

অস্ট্রেলিয়ায় বাবা-ছেলের বন্দুক হামলায় নিহত ১৫, আহত ৪২

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকতে গতকাল রোববার সন্ধ্যায় ইহুদিদের একটি উৎসব চলাকালে বন্দুকধারীদের হামলায় এক শিশুসহ ১৫ জন নিহত এবং আরো ৪২ জন আহত হয়েছে। রোববারের এই হামলাতে অংশ নেয় এক বাবা ও তার ছেলে।

আজ সোমবার কর্তৃপক্ষ ‘হানুকা’ উৎসবের এই হামলাকে পরিকল্পিত ‘ইহুদিবিদ্বেষী সন্ত্রাসী হামলা’ হিসেবে বর্ণনা করেছে।

দুই ব্যক্তি গতকাল রোববার সন্ধ্যায় হানুকা উদযাপনের শুরুতে সৈকতে জমায়েত হওয়া লোকের ভিড়ের মধ্যে গুলি চালায়। ফলে পর্যটকরা আতঙ্কিত হয়ে এলাকা ছাড়তে বাধ্য হয়।

অস্ট্রেলিয়ায় ৩০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ গণহত্যায় নিহত ১৫ জনের মধ্যে ১০ বছর বয়সী একটি শিশুও রয়েছে। গুলিবিদ্ধ ও অন্যান্য আহত অবস্থায় আরও ৪২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অস্ট্রেলিয়ার পুলিশ এখানো জানতে পারেনি ঠিক কোন কারণে এই গোলাগুলির ঘটনা ঘটলো। তবে তারা ধারণা করছে দেশটিতে বসবাসরত ইহুদি সম্প্রদায়ের লোকজনকে ভয় দেখানোর জন্যই এই হামলা চালানো হয়েছে।

বন্ডি সৈকত নামে পরিচিত ওই এলাকায় আজ সোমবার নিহতদের স্মৃতির প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ বলেন, ‘গতকাল আমরা যা দেখেছি তা সত্যিকার অশুভ কাজ, এটা এক ধরনের ইহুদিবিদ্বেষ, এক ধরনের সন্ত্রাসী কাজ।’

ইহুদিদের ওই উৎসবে প্রায় হাজার খানেক লোক বন্ডি সৈকতে জড়ো হয়েছিল। বন্দুকধারীরা এ সময় তাদেরকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে।

তারা ১০ মিনিট ধরে সমুদ্র সৈকতে গুলি চালায় এবং পুলিশ ৫০ বছর বয়সী বাবাকে গুলি করে হত্যা করে।
পরে ২৪ বছর বয়সী ছেলেটিকে গ্রেপ্তার করে পুলিশ। সে এখন মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এছাড়া, গোলাগুলির কয়েক ঘণ্টা পর পুলিশ বন্ডি সৈকতের কাছে একটি পার্ক করা গাড়ি থেকে হাতে তৈরি একটি বোমাও উদ্ধার করে। ধারণা করা হচ্ছে বাবা ও ছেলে মিলে বোমাটি সেখানে পেতে রেখেছিল।

 

সূত্র: খবর বার্তা সংস্থা এএফপি’র।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট