
রাশিয়ার সঙ্গে কিয়েভের যুদ্ধের অবসান ঘটাতে একটি পরিকল্পনার জন্য ওয়াশিংটন চাপ বাড়ানোর মধ্যেই এ বৈঠক হচ্ছে।
হোয়াইট হাউসের একজন কর্মকর্তা এএফপিকে নিশ্চিত করেছেন যে, ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের তথ্য সঠিক। বিশেষ দূত স্টিভ উইটকফ শান্তি আলোচনার অগ্রগতি নিয়ে আলোচনা করতে চলতি সপ্তাহে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
জার্মান সরকারের পক্ষ থেকে গতকাল শুক্রবার জানানো হয়েছে যে, আগামী সোমবার বার্লিনে নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। এর কয়েক দিন আগেই ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছিলেন যে তারা ট্রাম্পের মূল ২৮ দফা শান্তি প্রস্তাবের ওপর ভিত্তি করে একটি হালনাগাদ পরিকল্পনা ওয়াশিংটনে পাঠিয়েছেন।
সূত্র : খবর বার্তা সংস্থা এএফপি’র।