1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে ফাহিমা আক্তার মুকুলকে দেখতে চান শরীয়তপুরের জনগণ শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব — লায়ন গনি মিয়া বাবুল খোকসার গড়াই নদীতে মর্মান্তিক ট্র্যাজেডি: প্রায় ২২ ঘণ্টার ব্যবধানে দুই শিশুর মরদেহ উদ্ধার গোবিন্দগঞ্জে ৩টি সড়কের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি শামীম কায়সার লিংকন যানজট নিরসন ও নিরাপত্তা প্রদানে জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির মতবিনিময় সভা কাপাসিয়ায় আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীতে নারী মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজার বড়লেখায় স্বাস্থ্য বিভাগে তোলপাড়!

মরহুম হাজী ফুলমিয়া সরদার-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

​ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

​ঐতিহ্যবাহী কাউতলি পঞ্চায়েতের অন্যতম সদস্য এবং কাউতলি কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক সহ-সভাপতি মরহুম হাজী ফুলমিয়া সরদার-এর স্মরণে গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর, বাদ আছর) কাউতলি কেন্দ্রীয় জামে মসজিদে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
​কাউতলি ছাত্র উলামা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মরহুমের সামাজিক ও ধর্মীয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলি এলাকার এই বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব ও সালিশ কারক হিসেবে মরহুমের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বয়ান ও মোনাজাত পরিচালনা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন আল্লামা কামাল উদ্দিন কাসেমী দা.বা.। মাওলানা মো. নুরুল্লাহ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই মাহফিলে আল্লামা কাসেমী মোনাজাতে মরহুম হাজী ফুলমিয়া সরদারসহ কাউতলি গ্রামবাসী এবং সকল প্রয়াত মুসলমানের রুহের মাগফিরাত কামনা করেন।

​মাহফিলে উপস্থিত ছিলেন শেখ মো. এনেম মিয়া (সরদার), আঃ রহিছ (সরদার), আলহাজ্ব শাহআলম (সরদার), শফিকুল ইসলাম, আনিছুর রহমান, বাবুল চৌধুরী, আমানুল হক সেন্টু সোহরাব হোসেনসহ কাউতলি গ্রামের বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া মুফতি গোলাম রাব্বানী, হাফেজ মুছা মিয়া, , হাফেজ ইসহাক আল মামুন এডভোকেট সাইফুল ইসলাম যুব সহ স্থানীয় আলেম সমাজও উপস্থিত ছিলেন।
​উপস্থিত সকলে মরহুমের আত্মার শান্তি ও পরকালীন মুক্তি কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট