রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
চাটখিল ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসন ও পৌরসভার সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ইংলিশ একাডেমি’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত দিনাজপুরে সীতাকোট বিহার পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জৈন্তাপুরে বিদেশি অস্ত্র ও লুটের গুলি উদ্ধার জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত মানিকগঞ্জ জাদুঘর প্রাঙ্গণে স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত ‌ আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে জহির উদ্দিন স্বপন সমৃদ্ধ পর্যটন শিল্প গড়তে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা! ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ ও সুজা মসজিদ পরিদর্শন করলেন দুই মন্ত্রী মেঘনায় ১০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কবিতা / হেমন্তের পরশ / রাহেলা আক্তার

  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫



হেমন্তের পরশ 
অপরূপা হেমন্তের কুয়াশা ঝরা ভোর
মৌ মৌ করে গন্ধে, খুলে যবে দোর।
গাছে ঝুলে আছে খেজুর রসের হাঁড়ি
ভোরে উঠে রসের হাঁড়ি নিয়ে আসে বাড়ি।
খেজুর রসের পায়েস, সাথে গরম পিঠে ভাজা
হরেক স্বাদের হরেক পিঠে,খেতে দারুণ মজা।
নবান্নের জামাই আদর বাড়ে নানান পিঠা-পুলিতে
হেমন্তের পূর্ণশশীর হলদে জ্যোৎস্না আঁকে তুলিতে।
জুঁই,মালতি,দোপাটি, গন্ধচাঁপা মনে লাগে প্রেমের দোলায়
শিউলি, কৃষ্ণচূড়া মরে লজ্জা,শিশির ঝরে চাঁদের খোপায়।
সূদুর সাইবেরিয়া থেকে বিচিত্র ঢঙে, অতিথি পাখিরা আসে
দোয়েল-কোয়েল গায় গান,ফিঙে নাচে ধানের শীষে।
হেমন্তের মিষ্টি হাওয়ায়, বাউল একতারায় সুর ধরে
অপরূপা গাঁয়ের নববধূ, হৃদ- সরোবরে তার প্রেম ঝরে।
শীতের কাপুনি অবাল বৃদ্ধ- বণিতা মুড়বে কুয়াশার চাদরে।
সুখেতে কাটবে রেশ,হেমন্তের পরশ মাখানো আদরে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews