1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
জামালপুরে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার: কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা নান্দিনায় নিখোঁজের তিন দিন পর নদীর পাড়ে মিলল মোঃ বুলবুলের মরদেহ বাউফলে মসজিদের জায়গা দখল করে ব্যাক্তিগত রাস্তা নির্মানের অভিযোগ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতির শুভেচ্ছা ও অভিনন্দন বড়লেখায় অবৈধভাবে সিলিন্ডার রিফিল করায় ২৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক শরীয়তপুর-১ আসনের এমপি সাইদ আহমেদ আসলামের সাথে সদর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা মো: তরিকুল ইসলাম তারেক সাহেবের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল আল-কুরআন বিজ্ঞান ও রমজান পাবনায় মুড়িকাটা পেঁয়াজের বাজারে হঠাৎ দর পতন  লোকসানে কৃষক

গলাচিপায় সাংবাদিকদের সঙ্গে ইখতিয়ার রহমান কবিরের মতবিনিময় সভা 

মোঃহেলাল উদ্দীন গলাচিপা,পটুয়াখালী
  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

গলাচিপা উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে আজ ২৯ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে সাংবাদিকদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাজীবনে ত্যাগ, আদর্শ ও দক্ষ নেতৃত্বের জন্য পরিচিত—গলাচিপার কৃতি সন্তান, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি জনাব ইখতিয়ার রহমান কবির।

অনুষ্ঠানটি শনিবার রাত ৮টায় গলাচিপা উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হবে। উপজেলা ও স্থানীয় পর্যায়ের সব সংবাদমাধ্যম কর্মীদের এ মতবিনিময় সভায় উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

সভা সংশ্লিষ্ট সূত্র জানায়, গলাচিপা অঞ্চলের বর্তমান সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক শক্তি বৃদ্ধি, কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়ন এবং সাংবাদিকদের সঙ্গে পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
সাংবাদিকদের প্রশ্ন ও মতামতের ভিত্তিতে স্থানীয় সমস্যা, জনদুর্ভোগ, রাজনৈতিক পরিবেশ এবং উন্নয়নধর্মী উদ্যোগগুলো নিয়েও আলোচনা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

রাজনৈতিক জীবনে ইখতিয়ার রহমান কবিরের দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা ও ছাত্ররাজনীতিতে তাঁর উজ্জ্বল ভূমিকা নতুন প্রজন্মের নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণা বলে মন্তব্য করেছেন স্থানীয় বিএনপি নেতারা। তাঁরা আশা করছেন, এ মতবিনিময় সভা গলাচিপার রাজনৈতিক অঙ্গন ও স্থানীয় সাংবাদিক মহলে ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানটি আয়োজনে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), অঙ্গ ও সহযোগী সংগঠন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট