1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
খোকসা বি মির্জাপুর আগুনে পুরলো ৬ পরিবারের ঈদ!!  কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকম্মিক পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী! পাবনায় মাদক মামলায় পলাতক আসামির যাবজ্জীবন কারাদন্ড সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান গোমস্তাপুর উপজেলায় ৫টি উন্নয়ন কাজের উদ্বোধন করেন আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পুলিশ সুপার এর সাথে মাননীয় এমপি মহোদয়ের মতবিনিময়! কবিতা /রক্তে কেনা স্বাধীনতা / লায়ন মোঃ গনি মিয়া বাবুল মাদকবিরোধী কর্মসূচি বাস্তবায়নে আইস্যাপ বাংলাদেশ চ্যাপ্টারের আনুষ্ঠানিক যাত্রা শুরু কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল শেরপুরের শ্রীবরদীতে মাদক বিরোধী অভিযানে ১০১ পিচ ইয়াবা সহ আটক-১ ফরিদা ইয়াছমিন শোভা সংরক্ষিত নারী আসনে আলোচনায়!

মনোনয়ন বঞ্চিত হওয়ায় কুমিল্লা সিলেট মহাসড়কে অবরোধ

কুমিল্লা জেলা, (প্রতিনিধি)
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন না পাওয়ায় কুমিল্লা -সিলেট মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএনপি নেতা আলহাজ্ব এটিএম মিজানুর রহমানের সমর্থকরা।

কুমিল্লা-৫(বুড়িচং,ব্রাহ্মণপাড়া ) আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান,বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এটিএম মিজানুর রহমান।তবে এ আসনে বিএনপির মনোনয়ন পান কুমিল্লা দঃজেলা বিএনপির সাবেক সদস্য সচিব,ব্রাহ্মণ পাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী মোঃ জসীম উদ্দীন জসিম।

এর প্রতিবাদে বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার দেবপুর বাজার এলাকায় কুমিল্লা – সিলেট মহাসড়কে বিক্ষোভে নামেন আলহাজ্ব এটিএম মিজানুর রহমানের সমর্থকরা। তারা মহাসড়কের মাঝখানে বসে স্লোগানে স্লোগানে যানবাহন চলাচল বন্ধ করে দেন। তাদের বিক্ষোভ চলে বিকাল ৫ টা পর্যন্ত।আলহাজ্ব এটিএম মিজানুর রহমানের সমর্থক ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ মনিরুল ইসলাম বলেন, “আমরা ভেবেছিলাম মিজান ভাইকে নির্বাচনের জন্য মনোনীত করা হবে। কিন্তু তা হয় নি। তাই মহাসড়ক অবরোধ করে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করছি। আশা করি, কেন্দ্র বিষয়টি আবারও বিবেচনা করবেন।”

এটিএম মিজানুর রহমান সমর্থক আমির হোসেন বাদল বলেন, “বিগত ১৬ বছর মিজান ভাই নির্যাতিত নেতাকর্মীদের পাশে ছিলেন। আশা করি দল তাকে মূল্যায়ন করবে।”

এর আগে বুড়িচং উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন এটিএম মিজানুর রহমানের সমর্থকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট