1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
জামালপুরে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার: কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা নান্দিনায় নিখোঁজের তিন দিন পর নদীর পাড়ে মিলল মোঃ বুলবুলের মরদেহ বাউফলে মসজিদের জায়গা দখল করে ব্যাক্তিগত রাস্তা নির্মানের অভিযোগ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতির শুভেচ্ছা ও অভিনন্দন বড়লেখায় অবৈধভাবে সিলিন্ডার রিফিল করায় ২৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক শরীয়তপুর-১ আসনের এমপি সাইদ আহমেদ আসলামের সাথে সদর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা মো: তরিকুল ইসলাম তারেক সাহেবের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল আল-কুরআন বিজ্ঞান ও রমজান পাবনায় মুড়িকাটা পেঁয়াজের বাজারে হঠাৎ দর পতন  লোকসানে কৃষক

র‌্যাবের অভিযানে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. আসাদুজ্জামান আলমকে গ্রেপ্তার করেছে বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা।

গ্রেপ্তারকৃত আসাদুজ্জামান আলম পিরোজপুর জেলার মাথা বেড়া এলাকার মৃত মফিজুর রহমান শেখের ছেলে।

গতকাল রোববার রাত সাড়ে ৮ টার দিকে র‌্যাব-৩ এর সহযোগিতায় পল্টন থানাধীন পুরানা পল্টন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার দুপুর ১২টায় বরিশাল র‌্যাব ৮ এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান জানান, দীর্ঘদিন ধরে পলাতক থাকা আসাদুজ্জামান আলমকে আইনের আওতায় আনতে র‌্যাবের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮ গোপন সংবাদের ভিত্তিতে ২৩ নভেম্বর রাত সাড়ে ৮ টার দিকে র‌্যাব-৩ এর সহযোগিতায় পল্টন থানাধীন পুরানা পল্টন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগরের হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

এবিষয়ে পিরোজপুর থানার উপ পরিদর্শক আনিচুর রহমান জানান, আসামি মো. আসাদুজ্জামান আলমের বিরুদ্ধে পিরোজপুরসহ বিভিন্ন জেলায় ৪টি মামলা রয়েছে। এর মধ্যে ২০১০ ঝিনাইদাহে একটি হত্যা মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।

তিনি বলেন, এছাড়া পিরোজপুরে আরো একটি হত্যা মামলা চলমানসহ তার বিরুদ্ধে আরো দুটি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসাদুজ্জামান আলমকে পিরোজপুর আদালতে হস্তান্তর করা হয়েছে।

 

সূত্র : অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট