রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
চাটখিল ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসন ও পৌরসভার সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ইংলিশ একাডেমি’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত দিনাজপুরে সীতাকোট বিহার পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জৈন্তাপুরে বিদেশি অস্ত্র ও লুটের গুলি উদ্ধার জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত মানিকগঞ্জ জাদুঘর প্রাঙ্গণে স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত ‌ আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে জহির উদ্দিন স্বপন সমৃদ্ধ পর্যটন শিল্প গড়তে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা! ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ ও সুজা মসজিদ পরিদর্শন করলেন দুই মন্ত্রী মেঘনায় ১০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কবিতা / ভূমিকম্প  / রাহেলা আক্তার 

  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫



                        ভূমিকম্প 
ভূমিকম্পে পাকাবাড়ি উঠলো হঠাৎ কেঁপে
উথাল -পাতাল পুকুর পানি উপচে উঠলো ঝেঁপে।
শোকেস ভরা কাঁচের জিনিস, ভেঙে হলো খানখান
ঘুরছে দেখি পুরো ঘরটা, বেরিয়ে বাঁচাই জান।
থরথর কাঁপছে পুরো ধরা প্রকৃতির আজব রুপ
রুদ্রমূর্তি, প্রলয় ডংকা ভয়ে সবাই আজ চুপ।
পাকা রাস্তার বুকে দেখি ফেটে চৌচির ফাঁকা
চলাচলে ধসে পড়লো যানবাহনের চাকা।
গ্রাম-গঞ্জের, শহর -নগর চুরমার অট্টালিকা
অনেকের প্রাণ হানী হলো, নিমেষ অহমিকা।
মনে মনে জপে সবাই মহান রবের দরবার
কি খেল দেখাও তুমি দয়াল! ভূমিকম্পের কারবার।
রিখটার স্কেল ৫:২ মাত্রায় হলো ভূমিকম্প
দুই দিনের মিছে দুনিয়ায় কিসের এতো দর্প?
জুমাবার পরিক্ষা নিলেন, রাব্বুল আলামিনে
সময় থাকতে ক্ষমা চেয়ে,  চলো আল্লাহর দ্বীনে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews