1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
জামালপুরে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার: কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা নান্দিনায় নিখোঁজের তিন দিন পর নদীর পাড়ে মিলল মোঃ বুলবুলের মরদেহ বাউফলে মসজিদের জায়গা দখল করে ব্যাক্তিগত রাস্তা নির্মানের অভিযোগ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতির শুভেচ্ছা ও অভিনন্দন বড়লেখায় অবৈধভাবে সিলিন্ডার রিফিল করায় ২৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক শরীয়তপুর-১ আসনের এমপি সাইদ আহমেদ আসলামের সাথে সদর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা মো: তরিকুল ইসলাম তারেক সাহেবের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল আল-কুরআন বিজ্ঞান ও রমজান পাবনায় মুড়িকাটা পেঁয়াজের বাজারে হঠাৎ দর পতন  লোকসানে কৃষক

বাউফলে  প্রধান আসামিসহ  চারজনের নাম বাদ দেয়ার অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

গোলাম কিবরিয়া বাউফল (পটুয়াখালী)
  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

পটুয়াখালীর বাউফলে অর্থের বিনিময়ে একটি হত্যা চেষ্টা মামলার প্রধান আসামিসহ চারজনের নাম বাদ দেয়ার অভিযোগ এনে তদন্ত কর্মকর্তা এস আই মাসুদুর রহমানের বিচার দাবী করে সংবাদ সম্মেলন করেছেন মামলার বাদী মোসাঃ পুস্প বেগম। বুধবার ( ১৯ নভেম্বর) দুপুর ২টার দিকে বাউফল পৌর শহরের গুলশান রোর্ড এলাকার একটি রেস্তোরায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মামলার বাদী মোসাঃ পুস্প বেগম বলেন, গত ১৮ জুন ২০২৪ (মঙ্গলবার) সকাল ৮টার দিকে উপজেলার কনকদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকার বাসিন্দা মো. সেলিম সিপাহি তার বাড়ির সামনে তাদের জমিতে নেট জাল দিয়ে বেড়া দিতে গেলে প্রতিবেশী জাহাঙ্গীর সিপাহি (৫০), ফিরোজ হাওলাদার (৪০), মাহাবুব সিপাহি (৫০), আলমগীর সিপাহি (৪০), এনামুল সিপাহি (২৫), বশার সিপাহি (৩৫), মোশাররফ সিপাহি (৩৫), কুদ্দুস হাং (৫০) ও ডালিয়া বেগম (৪০) ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে সেলিম সিপাহি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। ঘটনার দিনই সেলিম সিপাহির স্ত্রী পুস্প বেগম বাদী হয়ে বাউফল থানায় ৯ জনকে আসামি করে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। কিন্তু পরিবারটির অভিযোগ, মামলার তদন্ত কর্মকর্তা এস আই মাসুদুর রহমান তাদের সাথে অশোভন আচরন করেন। এবং আসামীদের পক্ষ হয়ে তাদের বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করেন। তিনি বাদী পক্ষকে না জানিয়ে গোপনে আসামীদের কাছ থেকে মোটা অংকের উৎকোচ নিয়ে মামলার প্রধান আসামী সহ ৪ জনের নাম বাদ দিয়ে আদালতে চার্জশীট দাখিল করেন। ভুক্তভোগী পরিবার অভিযোগ করে, আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিয়ে এস আই মাসুদুর রহমান তাদের কাছ থেকে ১৬ হাজার টাকা নেন। পরে বাদী পক্ষকে না জানিয়ে আসামিদের কাছ থেকেও মোটা অঙ্কের ঘুষ নিয়ে এজাহারের ১,২, ৫ ও ৯ নম্বর আসামিসহ প্রধান চারজনের নাম তদন্ত প্রতিবেদন থেকে বাদ দিয়ে আদালতে চার্জশীট দাখিল করেন। ভুক্তভোগী পরিবার দ্রæত মামলাটি পুনঃতদস্ত ও দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট