বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে! মেঘনায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা! আন্ডারপাস নয়, ফ্লাইওভার নির্মাণের দাবি ইকবাল হোসেন ভূঁইয়া ও তুহিন মাহমুদের মানিকগঞ্জের পৌলী আজিজের টিনেরঘর আসবাবপত্র আগুনে পুড়ে ছাই! সংস্কারের অভাবে বেহাল উপজেলার প্রধান সড়ক, দুর্ভোগে মানুষ কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত

লালমনিরহাটে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫




লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) জেলার সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা জব্দ করেছে।

আজ মঙ্গলবার সকালে ১৫ বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অনন্তপুর বিওপির বিশেষ টহলদল সোমবার রাতে পশ্চিম রামখান, কুড়িগ্রামের ফুলবাড়ী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে। টহলদলের সদস্যরা সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধি লক্ষ্য করলে চোরাকারবারিরা মালামাল ফেলে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়। পরে ফেলে রাখা মালামাল তল্লাশি করে ৪১ কেজি ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা জব্দ করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৪৫ হাজার ২৫০ টাকা। দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে। সীমান্ত এলাকায় আমাদের গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews