1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
লামায় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাচিং প্রু জেরীর পথসভা - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন- এমপি ফজলুল হক মিলন! আড়াইহাজারে ৭ বছরের শিশু ধর্ষণ, আটক ২ ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান সাইফুল ইসলাম রুদ্র নবম পে স্কেল ঘোষণার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা বাউফলে ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ভাবনা নিয়ে নাগরিক সংবাদ সম্মেলন!  চকরিয়ায় প্রধান মন্ত্রী আসছেন আজ: সমাবেশ স্থল পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রী জিয়া হার্ট ফাউন্ডেশন জনগণের সম্পদ, এটা নিয়ে রাজনীতি করবেন না: ডা. জাহিদ হোসেন ভেদরগঞ্জে স্ট্রেটআপ প্রজেক্টের প্রদশনী অনুষ্ঠিত!  জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি! সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন করলেন সফিকুর রহমান কিরন এমপি

লামায় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাচিং প্রু জেরীর পথসভা

আফজাল হোসেন জয় , বান্দরবান
  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

বান্দরবানের লামায় শোডাউন ও পথসভা করে প্রচারণা চালিয়েছেন বিএনপির মনোনীত বান্দরবান ৩০০নং আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী।

শনিবার (১৫ নভেম্বর) দুপুর ১টার দিকে লামা পৌর বাস টার্মিনাল থেকে ধানের শীষের পক্ষে প্রচারণা চালিয়ে গণমিছিল শুরু হয় এবং শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরের সমাবেশস্থলে এসে মিলিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তকে চূড়ান্ত জানিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে প্রচারণা শুরু করেন স্থানীয় নেতাকর্মীরা।

জাতীয় ও দলীয় পতাকার পাশাপাশি ধানের শীষ প্রতীকের বিভিন্ন ব্যানার ফেস্টুন হাতে নিয়ে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী এই গণমিছিলে অংশগ্রহণ করেন। তাদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে লামা শহরের রাজপথ। এ সময় ধানের শীষের পক্ষে বিশাল শোডাউনে সাচিং প্রু জেরীর সঙ্গে অংশ নেন লামা উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, কৃষক, শ্রমিক সহ বিভিন্ন শ্রেণীপেশার নারী পুরুষ।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক, ধানের শীষ প্রতীকের রাজপুত্র প্রার্থী সাচিং প্রু জেরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। সমাবেশে উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সমাবেশে প্রধান অতিথি উপস্থিত সকলের উদ্দেশ্য বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা, পুনর্গঠনের রূপরেখা সম্পর্কেও সাধারণ জনগণকে অবহিত করেন।পরে তিনি নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।পথসভায় বক্তারা বলেন, আগামী সংসদ নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয় যুক্ত করব। দিন ব্যাপী এই গণমিছিল ও সমাবেশকে ঘিরে লামা শহরে ছিলো উৎসব মুখর পরিবেশ। নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখর ছিলো লামা শহর।সাধারণ জনগনের মধ্যে ছিলো নির্বাচনের উৎসাহ।

উল্লেখ্য, বিএনপির একাংশ অর্থাৎ ‘জাবেদ রেজা গ্রুপে’র নেতাকর্মীদের উপস্থিতি এই নির্বাচনী কর্মসূচিতে দেখা যায়নি এমনটি জানান অনেকেই। এটা স্থানীয় বিএনপিতে চলমান বিভাজনের ইঙ্গিত বহন করছে বলে মনে করছেন নেতাকর্মী ও সাধারণ জনগণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট