1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
জামালপুরে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার: কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা নান্দিনায় নিখোঁজের তিন দিন পর নদীর পাড়ে মিলল মোঃ বুলবুলের মরদেহ বাউফলে মসজিদের জায়গা দখল করে ব্যাক্তিগত রাস্তা নির্মানের অভিযোগ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতির শুভেচ্ছা ও অভিনন্দন বড়লেখায় অবৈধভাবে সিলিন্ডার রিফিল করায় ২৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক শরীয়তপুর-১ আসনের এমপি সাইদ আহমেদ আসলামের সাথে সদর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা মো: তরিকুল ইসলাম তারেক সাহেবের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল আল-কুরআন বিজ্ঞান ও রমজান পাবনায় মুড়িকাটা পেঁয়াজের বাজারে হঠাৎ দর পতন  লোকসানে কৃষক

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে ইউরোপীয় দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক সংঘাতের প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচ।

স্থানীয় সময় মঙ্গলবার (১১ নভেম্বর) সার্বিয়ান টেলিভিশন পিঙ্ক টিভি-র এক অনুষ্ঠানে তিনি এমন দাবি করেন। রুশ বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আলেকসান্দার ভুচিচ বলেন, ‘ইউরোপ ও রাশিয়ার মধ্যে যুদ্ধ এখন ক্রমশই স্পষ্ট হয়ে উঠছে। আমি সব তথ্য বিশ্লেষণ করেই এই সিদ্ধান্তে পৌঁছেছি। এটা কোনো ফাঁকা কথা নয়—সবাই এর (যুদ্ধের) জন্য প্রস্তুতি নিচ্ছে।’

সার্বিয়ান প্রেসিডেন্টের এই বক্তব্য এসেছে মূলত ফরাসি সেনাবাহিনীর জেনারেল স্টাফ প্রধান ফাবিয়েন ম্যান্ডনের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায়। কয়েকদিন আগে দেওয়া এক বক্তব্যে ম্যান্ডন বলেছিলেন, ফরাসি সেনাবাহিনীকে তিন থেকে চার বছরের মধ্যে রাশিয়ার সঙ্গে সংঘর্ষের জন্য প্রস্তুত থাকতে হবে।এ বিষয়ে ভুচিচ বলেন, পশ্চিমা দেশগুলো ও রাশিয়ার পরস্পরবিরোধী লক্ষ্যগুলোর কারণে সার্বিয়া এখন মূলত ‘দুই পাথরের মাঝে চাপা পড়েছে’।

এ অবস্থায়- সার্বিয়াকে আত্মরক্ষার জন্য নিজেদের সামরিক বাহিনী আরও শক্তিশালী করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র : অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট