1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
জামালপুরে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার: কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা নান্দিনায় নিখোঁজের তিন দিন পর নদীর পাড়ে মিলল মোঃ বুলবুলের মরদেহ বাউফলে মসজিদের জায়গা দখল করে ব্যাক্তিগত রাস্তা নির্মানের অভিযোগ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতির শুভেচ্ছা ও অভিনন্দন বড়লেখায় অবৈধভাবে সিলিন্ডার রিফিল করায় ২৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক শরীয়তপুর-১ আসনের এমপি সাইদ আহমেদ আসলামের সাথে সদর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা মো: তরিকুল ইসলাম তারেক সাহেবের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল আল-কুরআন বিজ্ঞান ও রমজান পাবনায় মুড়িকাটা পেঁয়াজের বাজারে হঠাৎ দর পতন  লোকসানে কৃষক

স্বতন্ত্র নার্সিং প্রশাসন, নার্সিং ও মিডওয়াইফারি একিভূত করার প্রতিবাদে মানববন্ধন!

মোঃ মাহমুদুল হাসান বাবু ,পঞ্চগড় 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

স্বতন্ত্র নার্সিং প্রশাসন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একিভূত করার অপচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন।

স্বতন্ত্র নার্সিং প্রশাসন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একিভূত করার অপচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন করেছে নার্সরা। বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় জেলা শহরের সিভিল সার্জনের কার্যালয়ের সামনে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের পাশে এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন পঞ্চগড় জেলা শাখা।
মানববন্ধনে বক্তব্য রাখেন পঞ্চগড় নার্সিং সুপারভাইজার আমিনা খাতুন, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন পঞ্চগড়ের ছাত্র ছাত্রী বিষয়ক সম্পাদক রাশিদা খাতুন, শিক্ষানবিশ নার্স মনিরা আক্তার।
এ সময় বক্তারা জানান, ৪৮ বছর ধরে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর চিকিৎসা সেবায় অবদান রেখে চলেছে। কিন্তু এখন এই অধিদপ্তরকে ভিন্ন অধিদপ্তরের সাথে একিভূত করার অপচেষ্টা চলছে। একিভূত করলে চরম বিশৃঙ্খলা ও স্বাস্থসেবা ব্যাহত হবে। এই অধিদপ্তরকে অন্য কোন অধিদপ্তরের সাথে একিভূতের প্রতিবাদ জানান বক্তারা। একই সাথে উন্নত বিশ্বের সাথে দেশের নার্সিং খাতকে উন্নত করার দাবি করেন তারা।

মোঃ মাহমুদুল হাসান বাবু পঞ্চগড় প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট