1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
প্রশাসনে বড় রদবদল: ১ মার্চে কুষ্টিয়াসহ পাঁচ জেলার ডিসি প্রত্যাহার, মন্ত্রণালয়ে  মেঘনার ছয় অভয়াশ্রমে দুই মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা, বিপাকে জেলেরা চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; হটলাইন চালু যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী অষ্টম জাতীয় ভোটার দিবস আজ হিজবুল্লাহর হামলার জবাবে বৈরুতে ইসরাইলের হামলা  ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৩১, আহত ১৪৯: স্বাস্থ্য মন্ত্রণালয় গণমাধ্যমে সময়োপযোগী রূপান্তর ঘটানোর আশা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ঢাকাসহ দেশের ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন: মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

কালিহাতীতে শারদীয় দুর্গোৎসবে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুকলার পরিদর্শন!

শাহ আলম টাঙ্গাইল
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পরিদর্শন করেছেন ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুকলা। ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার দিনব্যাপী তিনি প্রায় ১০টি মণ্ডপে পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার নিরাপত্তা ও সুষ্ঠু উদযাপনের বিষয়ে আয়োজকদের খোঁজখবর নেন।

ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুকলা কালিহাতী শাজাহান সিরাজ কলেজ পরিচালনা পরিষদের সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক গুলশান সোসাইটি, ঢাকা এবং বর্তমানে শাজাহান সিরাজ কল্যাণ ট্রাস্টের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

সফরকালে তিনি এলেঙ্গা রাধাকৃষ্ণ মন্দির, উজ্জয়িনি মহিলা পূজা পরিষদ, শ্রী শ্রী গৌরাঙ্গ মন্দির (কেন্দ্রীয় নাটমন্দির মগড়া), মগড়া জাগ্রত যুবসংঘ পূজামণ্ডপ, হরি বাসর প্রাঙ্গণ পৌজান, কালোহা মধ্যপাড়া পূজামণ্ডপসহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

তিনি বলেন, “শারদীয় দুর্গোৎসব বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান। এ উৎসব আজ সাম্প্রদায়িক সম্প্রীতিরও প্রতীক হয়ে উঠেছে। কালিহাতীতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করছে, এটি আমাদের গৌরবের বিষয়।”

এসময় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন গোপাল চন্দ্র সাহা, সুমীর ধর, রতন কুমার দত্ত, সুজন দেবনাথ, তাপস চন্দ্র সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পূজামণ্ডপ পরিদর্শনকে ঘিরে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মাঝে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। আয়োজকরা তাকে ধন্যবাদ জানিয়ে বলেন, তার এ সফর দুর্গোৎসব উদযাপনে অনুপ্রেরণা যোগাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট