1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
জামালপুরে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার: কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা নান্দিনায় নিখোঁজের তিন দিন পর নদীর পাড়ে মিলল মোঃ বুলবুলের মরদেহ বাউফলে মসজিদের জায়গা দখল করে ব্যাক্তিগত রাস্তা নির্মানের অভিযোগ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতির শুভেচ্ছা ও অভিনন্দন বড়লেখায় অবৈধভাবে সিলিন্ডার রিফিল করায় ২৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক শরীয়তপুর-১ আসনের এমপি সাইদ আহমেদ আসলামের সাথে সদর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা মো: তরিকুল ইসলাম তারেক সাহেবের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল আল-কুরআন বিজ্ঞান ও রমজান পাবনায় মুড়িকাটা পেঁয়াজের বাজারে হঠাৎ দর পতন  লোকসানে কৃষক

গলাচিপায় ভয়াবহ নদী ভাঙন রোধে মানববন্ধন

মো: হেলাল উদ্দীন গলাচিপা,পটুয়াখালী
  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ভাংরা গ্রামে ভয়াবহ নদী ভাঙনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) সকালে আমখোলা লঞ্চঘাট টার্মিনাল থেকে শুরু হয়ে মশুরীখাটি পর্যন্ত দীর্ঘ সড়কজুড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে নারী-পুরুষ, শিক্ষার্থী, কৃষক, জেলে ও ব্যবসায়ীরা অংশ নেন। ভাঙনের তীব্রতায় গ্রামটি নদীর গর্ভে বিলীন হওয়ার পথে উল্লেখ করে তারা অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও এখন পর্যন্ত কোনো স্থায়ী উদ্যোগ নেয়া হয়নি। প্রতিদিনই বসতভিটা, ফসলি জমি, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনা নদীতে বিলীন হয়ে যাচ্ছে।

এক কৃষক আক্ষেপ করে বলেন, “আমরা এক ফসলি জমিতে চাষাবাদ করে জীবন-জীবিকা চালাই। কিন্তু নদী ভাঙনে জমি শেষ হয়ে যাচ্ছে, আমরা কোথায় যাব?” অন্যদিকে এক শিক্ষার্থী জানায়, তাদের বিদ্যালয় ভাঙনের কবলে পড়ে নদীতে ধসে যাওয়ার আশঙ্কায় তারা আতঙ্কে দিন কাটাচ্ছে।

স্থানীয়দের দাবি, নদীর পাড় রক্ষায় দ্রুত জিওব্যাগ ফেলা ও স্থায়ী বাঁধ নির্মাণ করা প্রয়োজন। পানি উন্নয়ন বোর্ডের জরুরি উদ্যোগ ছাড়া গ্রামটি পুরোপুরি মানচিত্র থেকে মুছে যাওয়ার শঙ্কা রয়েছে।

মানববন্ধন শেষে এলাকাবাসী প্রশাসনের নিকট লিখিত দাবি পেশ করে দ্রুত টেকসই সমাধানের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট