1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
জামালপুরে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার: কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা নান্দিনায় নিখোঁজের তিন দিন পর নদীর পাড়ে মিলল মোঃ বুলবুলের মরদেহ বাউফলে মসজিদের জায়গা দখল করে ব্যাক্তিগত রাস্তা নির্মানের অভিযোগ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতির শুভেচ্ছা ও অভিনন্দন বড়লেখায় অবৈধভাবে সিলিন্ডার রিফিল করায় ২৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক শরীয়তপুর-১ আসনের এমপি সাইদ আহমেদ আসলামের সাথে সদর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা মো: তরিকুল ইসলাম তারেক সাহেবের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল আল-কুরআন বিজ্ঞান ও রমজান পাবনায় মুড়িকাটা পেঁয়াজের বাজারে হঠাৎ দর পতন  লোকসানে কৃষক

দুবাইয়ে যান্ত্রিক ত্রুটিতে আটকা বিমান, ১৭৮ যাত্রী দুর্ভোগে

সাইফুল ইসলাম, ইউএই
  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

দুবাই থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রা শুরু করতে না পারায় ১৭৮ জন যাত্রী আটকা পড়েছেন। ফ্লাইট বিজি-২৪৮, যা সিলেট হয়ে ঢাকায় যাওয়ার কথা ছিল, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক সমস্যার কারণে ‘গ্রাউন্ডেড’ অবস্থায় রয়েছে।
বিমানের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের ফ্লাইটটি মঙ্গলবার রাত ১২টা ৫ মিনিটে উড্ডয়নের কথা ছিল। যাত্রীরা বোর্ডিং সম্পন্ন করলেও উড্ডয়নের ঠিক আগে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে।

আজকে স্থানীয় সময় দুইটায় বিমানের দুবাই আঞ্চলিক ব্যবস্থাপক সাকিয়া সুলতানাকে ফোন করলে তিনি জানান, ১৭৫ জন যাত্রীকে হোটেলে স্থানান্তর করা হয়েছে। তবে তিনজন যাত্রীর ভিসা জটিলতার কারণে তাদের বিমানবন্দরের লাউঞ্জে রাখা হয়েছে। যাত্রীদের জন্য খাবার ও থাকার ব্যবস্থা করা হয়েছে বলে তিনি জানান।

তিনি আরও জানান, ঢাকা থেকে বিমানের আরেকটি ফ্লাইট (বিজি-৩৪৭) দিয়ে যন্ত্রাংশ পাঠানো হচ্ছে, যা আজ রাত ১টা ৩০ মিনিটে দুবাই পৌঁছাবে। সবকিছু ঠিক থাকলে রাতের মধ্যেই ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশে উড্ডয়ন করতে পারবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট