1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শিবগঞ্জে প্রগতি সংস্থার আয়োজনে বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে করণীয় শীর্ষক শিক্ষার্থী সমাবেশ - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ৪ তলা ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ ! গোমস্তাপুর রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইন প্রতিহত করল বিজিবি ! ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসককে বরণ, বিদায়ী প্রশাসককে সংবর্ধনা ! জয়পুরহাটে দিনব্যাপী কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত ! ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উদ্যোগে সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতকে সংবর্ধনা ! রাজশাহীর  মহনপুরের, মহিষকুন্ডি গ্রামের,অধ্যাপক ড,শামিম আরা চৌধুরী  ! নজরুল স্মৃতি পদক পেলেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল ! ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তারাগঞ্জে বৃক্ষরোপণের উদ্বোধন ! জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি ! কক্সবাজার থেকে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির যাত্রা শুরু করলেন প্রধানমন্ত্রী !

শিবগঞ্জে প্রগতি সংস্থার আয়োজনে বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে করণীয় শীর্ষক শিক্ষার্থী সমাবেশ

মোঃ মোস্তাকিম রুবেল,শিবগঞ্জ
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

বগুড়া শিবগঞ্জে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন প্রগতি কল্যাণ সংস্থার আয়োজনে বাল্যবিবাহ, সড়ক দুর্ঘটনা ও আত্মহত্যা প্রতিরোধে করণীয় শীর্ষক শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুর ১২ টায় সিহালি উচ্চ বিদ্যালয়ে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। প্রগতি কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক রশিদুর রহমান রানা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান। প্রগতি কল্যাণ সংস্থার সদস্য প্রভাষক মাহফুজুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোরশেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল মোমিন, পিরব ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইনছান আলী, অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও উথলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, সিহালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ, প্রগতি কল্যাণ সংস্থার সদস্য মোহাম্মদ আলী, রবিউল ইসলাম, , মিজানুর রহমান, সাংবাদিক আব্দুর রহিম প্রমূখ। সমাবেশ প্রধান অতিথি জিয়াউর রহমান বলেন বলেন বাল্যবিবাহ, যৌন হয়রানি, আত্মহত্যা এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এসব ব্যাধি প্রতিরোধে যার যার অবস্থান থেকে সবাইকে সচেতন হতে হবে এবং শিশুদের পারবারিক ও সামাজিক মূল্যবোধ বিষয়ে শিক্ষা দিতে হবে।
প্রধান আলোচক শাহীনুজ্জামান বলেন খোজ নিলে দেখা যাবে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থীই হতাশা, মানসিক অশান্তি ও মানসিক অস্থিরতায় ভুগছে। তথ্যপ্রযুক্তির অপব্যবহারসহ সংগত নানা কারণে পূর্বের তুলনায় সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের মধ্যে এ অবস্থা যেন অধিক মাত্রায় বৃদ্ধি পেয়েছে। প্রেমে ব্যর্থতাসহ বিভিন্ন কারণে শিক্ষার্থীদের মধ্যে এ ধরণের প্রবণতা বেড়েই চলেছে। এটি প্রতিরোধে শিক্ষক, অভিভাবক সবাই এগিয়ে এসে সামজিক আন্দোলন গড়ে তুলহে। অন্যান্য
বক্তরা বলেন ছাত্র-ছাত্রীদের সড়কে চলাচলের সময় অবশ্যই ট্রাফিক আইন মানতে হবে। প্রত্যেকটি স্কুল-কলেজের শিক্ষার্থীকে ট্রাফিক আইন সম্পর্কে জানতে হবে। নিজের জীবন রক্ষা করতে নিজেকেই সচেতন হতে হবে। সবাইকে নিয়ম মেনে পথ চলতে হবে। যত্রতত্র সড়ক পার হওয়া যাবে না। জেব্রা ক্রসিং ব্যবহার করে সড়ক পার হতে হবে। এলোমেলো রাস্তা পারাপারে সড়ক দুর্ঘটনার ঝুঁকি থাকে। সমাবেশ শেষে বাল্যবিবাহ, সড়ক দুর্ঘটনা ও আত্মহত্যা প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট