1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
জামালপুরে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার: কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা নান্দিনায় নিখোঁজের তিন দিন পর নদীর পাড়ে মিলল মোঃ বুলবুলের মরদেহ বাউফলে মসজিদের জায়গা দখল করে ব্যাক্তিগত রাস্তা নির্মানের অভিযোগ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতির শুভেচ্ছা ও অভিনন্দন বড়লেখায় অবৈধভাবে সিলিন্ডার রিফিল করায় ২৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক শরীয়তপুর-১ আসনের এমপি সাইদ আহমেদ আসলামের সাথে সদর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা মো: তরিকুল ইসলাম তারেক সাহেবের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল আল-কুরআন বিজ্ঞান ও রমজান পাবনায় মুড়িকাটা পেঁয়াজের বাজারে হঠাৎ দর পতন  লোকসানে কৃষক

ফিংড়িতে ইউপি চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে শিশু কার্ডের অনিয়মের অভিযোগ

মোঃ কামরুজ্জামান, সাতক্ষীরা 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
 সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান ও ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহিদুজ্জামান বাবুর বিরুদ্ধে শিশু কার্ডের চাউল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে।
গত ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) গোবরদাড়ি গ্রামের মোহাম্মদ আলীর কন্যা সাবিনা ইয়াসমিন বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মহিলা বিষয়ক কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, বাদী সাবিনা ইয়াসমিন ও তার মা কোহিনুর বেগম ৩ সেপ্টেম্বর ফিংড়ি ইউনিয়ন পরিষদে শিশু কার্ডের চাউল আনতে গেলে জানতে পারেন, গত মাসে তাদের নামে বরাদ্দকৃত চাল স্থানীয় মামুনুর রশিদ নামে একজন ব্যক্তি চেয়ারম্যান ও মেম্বারের সহযোগিতায় উত্তোলন করে নিয়েছেন। চলতি মাসের চাউল দেওয়ার বিষয়েও তারা অস্বীকৃতি জানান।
বাদীর অভিযোগ, বিষয়টি নিয়ে সরাসরি চেয়ারম্যান ও মেম্বারের কাছে গেলে তারা উপস্থিত জনতার সামনে অপমানজনক ভাষায় চাউল না দেওয়ার কথা বলেন এবং বেশি বাড়াবাড়ি করলে দেখে নেওয়ার হুমকি দিয়ে তাড়িয়ে দেন।
স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, চেয়ারম্যান লুৎফর রহমান ও সহযোগীরা নিয়মিত কার্ড সংক্রান্ত বিভিন্ন অনিয়ম করে আসছেন। সপ্তাহে একাধিকবার মেম্বারদের নিয়ে বৈঠক করে বিভিন্ন কার্ড থেকে অর্থ আদায় করা হয়। এমনকি পানির ট্যাংক দেওয়ার নামে প্রতিজনের কাছ থেকে তিন হাজার টাকা করে নিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।
এ নিয়ে গ্রামাঞ্চলে আলোচনা-সমালোচনা চলছে। এলাকাবাসী ও সচেতন মহল অনিয়মের সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট