1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
হত্যা মামলার আসামি হয়েও বিটিআরসিতে বহাল তবিয়তে খালেদ ফয়সাল যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি না হলে ইরানকে ‘খারাপ পরিণতির’ হুমকি ট্রাম্পের প্রাথমিকের প্রতিটি স্কুলকে ‘স্বায়ত্তশাসিত’ হিসেবে গড়ে তোলা হবে : গণশিক্ষা উপদেষ্টা ত্রয়োদশ  সংসদ নির্বাচন ও গণভোট  উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা  পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সমন্বিতভাবে কাজ করতে হবে: সেনাপ্রধান ধানের শীষকে বিজয়ী করতে শরীয়তপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডে বিএনপির আলোচনা সভ্য নবম জাতীয় পে স্কেলের গেজেটের দাবিতে বাউফলে সরকারি কর্মচারীদের বিক্ষোভ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে ড্রোন ও বডি ক্যামেরা ব্যবহারের ঘোষণা শেরপুরের ঝিনাইগাতীতে  বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক কালাইয়ের কুজাইল দিঘী ইজারা নিতে জেলেদের আবেদন

জামালপুরে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় শতাধিক তালগাছ রোপন

শাকিল , জামালপুর
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জামালপুরে শতাধিক তালগাছের চারা রোপন করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ সেপ্টম্বর) দুপুরে শহরের পাথালিয়া এলাকায় রহিম ফাউন্ডেশন ও আমাদের পাথালিয়া ফেসবুক গ্রæপ এই কর্মসুচির আয়োজন করে।চারা রোপন কর্মসুচির আলোচনা সভায় রহিম ফাউন্ডেশনের পরিচালক সামা জামিলা রহিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও জামালপুর সদর থানার এসআই শাহীন, জামালপুর পৌরসভার কনজারভেন্সি সুপারভাইজার লিয়াকত হোসেন, সাংবাদিক মোহাম্মদ আলী, সমাজকর্মী মোহাম্মদ রাসেল, এসকে রাসেল, দিদারুল ইসলাম, হিমেল, সাদিক, বিদ্যুৎ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, একসময় প্রতিটি অঞ্চলে অনেক তালগাছ দেখা যেত, কিন্তু এখন তালগাছের সংখ্যা অনেক কম। এ কারণে প্রতি বছর অনেক মানুষ প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাতে মারা যায়। তাদের মধ্যে সবচেয়ে বেশি মারা যায় কৃষক যারা মাঠে কাজ করে। তালগাছ প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি বজ্রপাত প্রতিরোধে যেমন কার্যকর ভুমিকা রাখে তেমনি প্রকৃতিক সৌন্দর্যও বৃদ্ধি করে। তাই পরিবেশ সুরক্ষায় অন্যান্য গাছের পাশাপাশি তালগাছ রোপনে সবাইকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা। পরে পাথালিয়া এলাকার আব্দুর রহিম চত্ত¡র থেকে কম্পপুর পর্যন্ত ও বিলপাড়ে শতাধিক তালগাছের চারা রোপন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট