সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
সামাজিক অবক্ষয়রোধে নান্দনিক দেশীয় সংস্কৃতির বিকাশ অপরিহার্য! হাটহাজারীর মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে জলবায়ু সচেতনতা সেমিনার ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কালীগঞ্জে প্রায় দুই হাজার কৃষকের মাঝে সরকারি প্রণোদনায় প্রাণ ফিরে পেল, মুখে স্বস্তির হাসি হাটহাজারীতে ৪২ লাখ টাকার ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ, গ্রেপ্তার ২ ! মেঘনায় জেলা পরিষদের ডাকবাংলো ও অধিগ্রহণকৃত জমি পরিদর্শনে প্রশাসক মোস্তাক মিয়া শ্রীবরদীতে পাকা রাস্তার অভাবে সীমান্ত জনপদে চরম ভোগান্তি ! নওগাঁ সীমান্তে ১৪৩ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার সরকার বাঁকা পথে এসেছে আমরা রাজপথে আন্দোলনে যাচ্ছি  এনসিপির মূখ্য সমন্বয়ক দীঘিনালায় ৮ ফুট লম্বা বার্মিজ অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর চকরিয়ায় মাইক্রোবাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

কবিতা/করুণাময়/এম এম মিজান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
করুণাময়
এম এম মিজান
স্রষ্টা তুমি মহান অতি,
  তোমার দয়ার নেই শেষ।
কত কিছু দিয়ে আমাদের,
   ভরিয়ে দিয়েছো এই দেশ।
ক্ষেত ভরা ফসল দিলে,
  নদী ভরে দিয়েছো মাছ।
বায়ুর দোল লেগে গেলে,
   দেখি ফসলের কি নাচ?
জেলে ভাই নদীতে গিয়ে,
   কত মজার মাছ ধরে।
অথৈ পানিতে কে তাদের,
   আহারাদি প্রদান  করে?
এতো উর্বর মাটি দিলে,
    বীজ দিলে  ই গাছ হয়।
নানা  ফলের জাত দিলে,
   ওগো প্রিয় করুনাময়।
বলার মতো দিলে তুমি,
   প্রাণ জুড়ানো বাংলা ভাষা।
তোমার গুণগান গায়,
   কামার কুমার ও চাষা।
এই ভাষাতে ডেকে ওঠে,
  তোমায় করুনাময় বলে।
তোমার নামে মাঝি ভাই,
   দেয় নদীতে পাল তুলে।
 তোমার দয়াতে পেয়ে গেছি,
    সুজলা সুফলা এই দেশ।
হাজার বছর রেখো তুমি,
  প্রিয় এই বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews