1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
পঞ্চগড়ের দুটি প্রতিষ্ঠানে যৌথবাহিনীর অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া কালীগঞ্জের ২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ ঝগড়া থামাতে গিয়ে নিজেই লাশ- পঞ্চগড়ে নিহত মুদি দোকানদার মেহেন্দিগঞ্জে এসএসসি ২০০৫ ব্যাচের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত কবিতা /ঈদ আনন্দ / লায়ন মোঃ গনি মিয়া বাবুল বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত খাগড়াছড়ির দীঘিনালায় ঈদেও স্বস্তি, নেই যাত্রীচাপ রমজানে ভেজাল গুড়ের দৌরাত্ম্য: খোকসায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, আনিসুর রহমান জাফরী সহকারী সম্পাদক হিসেবে যোগদান সম্পাদকমণ্ডলীর সভাপতি হিসেবে মোহাম্মদ শাহাদাত আহমেদের যোগদান

পঞ্চগড়ের দুটি প্রতিষ্ঠানে যৌথবাহিনীর অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা

পঞ্চগড় প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

পঞ্চগড়ের বোদায় দুটি খাদ্যদ্রব্য উপৎপাদনকারী প্রতিষ্ঠানে যৌথবাহিনী ও প্রশাসনের সমন্বয়ে অভিযান পরিচালিত হয়েছে। প্রতিষ্ঠান দুটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন ও বিএসটিআই এর অনুমোদন না থাকায় ভ্রাম্যমান আদালতে ৩০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকালে উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম ও বাংলাদেশ সেনাবাহিনীর বোদা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট ফরহাদ এর নেতৃত্বে যৌথবাহিনী ও প্রশাসন অভিযান পরিচালনা করে। এসময় অভিযানে অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনীর একটি ও বোদা থানা পুলিশের একটি দল।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারা মোতাবেক অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী তৈরী ও বিএসটিআই অনুমোদন না থাকায় বোদা পৌর সদরের দাড়ীপাড়া গ্রামের নর্থ বেঙ্গল মুড়ির মিল মালিককে ১০ হাজার টাকা ও চন্দনবাড়ী এলাকার মিস্টার ফুড বেকারী এন্ড কনফেকশনারীর মালিককে ২০ হাজার জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন ও অনুমোদন না থাকায় দুটি প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। স্বাস্থ্যকর পরিবেশ ও লাইসেন্স গ্রহনের পর উৎপাদন কার্যক্রম পরিচালনার নির্দেশ প্রদান করা হয়েছে।
সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট ফরহাদ জানান, অভিযোগের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের সহযোগীতায় অভিযান পরিচালনা করা হয়েছে। দুটি প্রতিষ্ঠানেই অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উপৎপাদন করা হচ্ছিল এবং তাদের বিএসটিআই ও পবিবেশ অধিদপ্তরের কোন অনুমোদন নেই। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে।
মোঃ মাহমুদুল হাসান বাবু পঞ্চগড় প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট