1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
শরীয়তপুর-৩ আসনের এমপি নুরুদ্দিন অপু জাতীয় সংসদের হুইপ হওয়ায় এ্যাড. মৃধা নজরুল কবিরের অভিনন্দন! কালিয়াকৈর পৌরসভা বাসীর সুখ-দুঃখের সাথী হয়ে থাকতে চান- দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন! আড়াইহাজারে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২, আহত ১০! এপেক্স ক্লাব অব শরীয়তপুরের উদ্যোগে কমসৌভাগ্যবান ব্যক্তিদের মধ্যে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ, ডিনার মিটিং ও ইফতার মাহফিল তামাকমুক্ত পঞ্চগড়ে`র প্রত্যয়ে বোদা’য় মতবিনিময় সভা অনুষ্ঠিত!  রেহান আসাদ দুবাইয়ের জাবাল আলী শিল্প এলাকায় অবস্থিত ফারনেক ভিলেজ লেবার ক্যাম্প পরিদর্শন! দক্ষিণ কেরানীগঞ্জে সরকারি রাস্তা দখল ও খাল ভরাটের প্রতিবাদে মানববন্ধন ইউএইতে আস্তা প্রবাসী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন কাজিপুরে গবাদিপশুর খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত 

টাকার অভাবে ২০ বছরেও বিদ্যুৎ নিতে পারেনি স্বামী পরিত্যক্তা লিলিমন

মোঃ লিটন তালুকদার জয়পুরহাট 
  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

জয়পুরহাটের কালাই পৌরসভার সড়াইল গ্রামের লিলিমন বিবি (৫৫) প্রায় ২০ বছর ধরে ভাঙা টিনের ছাপড়ি ঘরে একা বসবাস করছেন। স্বামী পরিত্যক্তা এই বৃদ্ধা দিনমজুর হিসেবে হিমাগারে নস্ট আলু বাছাইয়ের কাজ করে প্রতিদিন মাত্র ১৫০-২০০ টাকা আয় করেন। ঘরে বিদ্যুতের সংযোগ না থাকায় রাতে তিনি কুপি বা হারিকেনের আলোতে সীমিত আলোয় দিনশেষ করেন।

নিম্ন আয়ের কারণে বিদ্যুতের সংযোগের খরচ সামলানো তার পক্ষে সম্ভব নয়। ফলে লিলিমনের ঘরে প্রচণ্ড গরম ও অন্ধকারে রাত কাটে, যা প্রতিবেশিদেরও কষ্টের কারণ। তারা জানান, বৃদ্ধার জন্য কারেন্টের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি, যাতে তিনি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারেন।

পাশের বাড়ির সালমা বেগম বলেন, লিলমন ভাঙ্গা টিনের ঘরত থাকে, গরমে থাকা পারেনা। আমাদের সাথে গল্প করে। সরকার থেকে কারেন্টের ব্যবস্থা করে দিলে তার ভালো হতো।

প্রতিবেশী হানিফ মন্ডল বলেন, এই লোক খুব অভাবী বাবা। কাজ কাম করে খায় মানসের বায়িত। স্টোরত কাজ দেড় – দুইশ টাকা পায় ওডা দিয়ে জীবন যাপন চলে। অভাবে কারেন্ট লেওয়া পারেনা।

প্রতিবেশি বাকী মন্ডল বলেন, এই মহিলা একাই এখানে বসবাস করে টিনশেটের বাড়ি, টিনের বেড়ার ঘর।প্রচন্ড গরম, এখানে থাকা তার জন্য অসহ্যকর।

লিলিমন নিজে বলেন, আমার সামর্থ্য নেই ৪-৫ হাজার টাকা দিয়ে বিদ্যুৎ সংযোগ নিতে। যদি সবাই সাহায্য করে, তাহলে আমার খুব উপকার হতো।

সড়াইল গ্রামের সাবেক কমিশনার রেজাউল ইসলাম বলেন, আমি শুনেছি তিনি ভাঙা টিনের ঘরে বিদ্যুৎবিহীন অবস্থায় থাকেন, যা খুবই কস্ট সাধ্য। তবে তিনি বিদ্যুৎ সংযোগ নিতে চাইলে আমার দিক থেকে যতটুকু পারি সহযোগিতা করার চেষ্টা করবো।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামিমা আক্তার জাহান বলেন, লিলিমন বিবির একা বসবাসের বিষয়টি আমরা শুনেছি। যদিও তিনি সরকারি বয়স্কভাতা পান, তার বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই। বিদ্যুৎ সংযোগের জন্য তার নিজ গ্রামে জমি ও বাড়ি থাকা প্রয়োজন। আমরা দ্রুত পল্লীবিদ্যুৎ বিভাগের সাথে যোগাযোগ করে তার বাড়িতে বিদ্যুৎ সংযোগের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট