1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে গলাচিপায় সাংবাদিকদের মানববন্ধন - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া কালীগঞ্জের ২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ ঝগড়া থামাতে গিয়ে নিজেই লাশ- পঞ্চগড়ে নিহত মুদি দোকানদার মেহেন্দিগঞ্জে এসএসসি ২০০৫ ব্যাচের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত কবিতা /ঈদ আনন্দ / লায়ন মোঃ গনি মিয়া বাবুল বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত খাগড়াছড়ির দীঘিনালায় ঈদেও স্বস্তি, নেই যাত্রীচাপ রমজানে ভেজাল গুড়ের দৌরাত্ম্য: খোকসায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, আনিসুর রহমান জাফরী সহকারী সম্পাদক হিসেবে যোগদান সম্পাদকমণ্ডলীর সভাপতি হিসেবে মোহাম্মদ শাহাদাত আহমেদের যোগদান

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে গলাচিপায় সাংবাদিকদের মানববন্ধন

মোঃ হেলাল উদ্দীন, গলাচিপা 
  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫

পটুয়াখালীর গলাচিপায় গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর চলমান হামলা, নির্যাতন ও হত্যাচেষ্টার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ আগস্ট) বেলা ১০টার দিকে গলাচিপা থানার সামনে এই মানববন্ধনের আয়োজন করেন গলাচিপায় কর্মরত সকল সাংবাদিক। হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে তারা হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে বক্তারা বলেন, আসাদুজ্জামান তুহিনের মতো একজন সত্যনিষ্ঠ ও সাহসী সাংবাদিককে নির্মমভাবে হত্যা করা শুধু একজন মানুষকে হারানো নয়, এটি মুক্ত সাংবাদিকতার ওপর নগ্ন আঘাত। সাম্প্রতিক সময়ে সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা, মিথ্যা মামলা, অপহরণ ও প্রাণনাশের চেষ্টা বেড়েই চলেছে। এসবের মাধ্যমে গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা চলছে, যা গণতন্ত্রের জন্য গভীর হুমকি। বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। যদি অবিলম্বে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয়, তবে দেশব্যাপী সাংবাদিক সমাজকে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। মানববন্ধনে গলাচিপায় কর্মরত সব সাংবাদিক একাত্মতা প্রকাশ করে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট