বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে! মেঘনায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা! আন্ডারপাস নয়, ফ্লাইওভার নির্মাণের দাবি ইকবাল হোসেন ভূঁইয়া ও তুহিন মাহমুদের মানিকগঞ্জের পৌলী আজিজের টিনেরঘর আসবাবপত্র আগুনে পুড়ে ছাই! সংস্কারের অভাবে বেহাল উপজেলার প্রধান সড়ক, দুর্ভোগে মানুষ কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত

টাঙ্গাইলের কালিহাতীতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

  • প্রকাশিত: শনিবার, ২ অগাস্ট, ২০২৫




বাংলাদেশের মানুষের সব ধরনের অধিকার হরণকারী ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে যারা জীবনবাজি রেখে রাজপথে বুক চিতিয়ে দাঁড়িয়েছেন। সেই সাহসী সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে টাঙ্গাইলের কালিহাতীতে অনুষ্ঠিত হয়েছে, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান।
টাঙ্গাইলের কালিহাতীতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা।।
শনিবার (২ আগস্ট) বিকেলে কালিহাতী উপজেলা বিএনপির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো। তিনি বলেন, এই দেশের মাটি ও মানুষের অধিকার রক্ষায় যারা নির্যাতন সহ্য করে, রক্ত দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা আমাদের গর্ব, আমাদের অনুপ্রেরণা। তাঁদের এই সাহসিকতাই একদিন দেশকে মুক্ত করবে একদলীয় স্বৈরশাসনের হাত থেকে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মজনু মিয়া, কালিহাতী পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শহিদুর রহমান সিদ্দিকী, যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা, এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মিনু,
জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, জুয়েল রানা প্রমুখ।

এসময় উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত থেকে তাঁদের প্রাণপ্রিয় সহযোদ্ধাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বেনজীর আহমেদ টিটোর হাত দিয়ে আহত জুলাই যোদ্ধাদের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ উপহার তুলে দিয়ে তাঁদের সাহসিকতা ও ত্যাগকে সম্মান জানানো হয়।

এই আয়োজনে প্রতিফলিত হয় দলীয় ঐক্য, আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারী কর্মীদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews