1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
জামালপুরে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার: কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা নান্দিনায় নিখোঁজের তিন দিন পর নদীর পাড়ে মিলল মোঃ বুলবুলের মরদেহ বাউফলে মসজিদের জায়গা দখল করে ব্যাক্তিগত রাস্তা নির্মানের অভিযোগ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতির শুভেচ্ছা ও অভিনন্দন বড়লেখায় অবৈধভাবে সিলিন্ডার রিফিল করায় ২৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক শরীয়তপুর-১ আসনের এমপি সাইদ আহমেদ আসলামের সাথে সদর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা মো: তরিকুল ইসলাম তারেক সাহেবের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল আল-কুরআন বিজ্ঞান ও রমজান পাবনায় মুড়িকাটা পেঁয়াজের বাজারে হঠাৎ দর পতন  লোকসানে কৃষক

জয়পুরহাটে পাঁচ কিলোমিটার প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতা

শফিকুল ইসলাম, জয়পুরহাট 
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

জয়পুরহাটে ৫ কিলোমিটার প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতা, ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জয়পুরহাটে ৫ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এক প্রতীকী ম্যারাথনের আয়োজন করা হয়। শুক্রবার জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের চত্বরে এ প্রতীকী ম্যারাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আক্‌তার চৌধুরী।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, জেলা যুব উন্নয়ন অধিদফতরের উপপরিচালক মতিয়র রহমান, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আক্‌তার চৌধুরী বলেন, ছাত্র-জনতার জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলনের মাধ্যমে ছাত্র ও সাধারণ জনগণ স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সেই ঐতিহাসিক দিনটির তাৎপর্য তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার একটি প্রয়াস।

যুব উন্নয়ন অধিদপ্তর চত্বরের সামনে থেকে ম্যারাথন শুরু হয়ে হিচমী বাজার, কমরগ্রাম, বানিয়াপাড়া হয়ে বটতলী বাজার গিয়ে শেষ হয়। ম্যারাথনটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শফিকুল ইসলাম

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট