1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
জামালপুরে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার: কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা নান্দিনায় নিখোঁজের তিন দিন পর নদীর পাড়ে মিলল মোঃ বুলবুলের মরদেহ বাউফলে মসজিদের জায়গা দখল করে ব্যাক্তিগত রাস্তা নির্মানের অভিযোগ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতির শুভেচ্ছা ও অভিনন্দন বড়লেখায় অবৈধভাবে সিলিন্ডার রিফিল করায় ২৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক শরীয়তপুর-১ আসনের এমপি সাইদ আহমেদ আসলামের সাথে সদর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা মো: তরিকুল ইসলাম তারেক সাহেবের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল আল-কুরআন বিজ্ঞান ও রমজান পাবনায় মুড়িকাটা পেঁয়াজের বাজারে হঠাৎ দর পতন  লোকসানে কৃষক

সিটিজি প্রপার্টি স্পোর্টস একাডেমি আয়োজিত ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়নের জন্য ৩৫,০০০ টাকা পুরস্কার!

মোহাম্মদ ইব্রাহিম
  • প্রকাশিত: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

চট্টগ্রাম, ডবলমুরিং: আসন্ন সিটিজি প্রপার্টি স্পোর্টস একাডেমি ফুটসাল ফুটবল টুর্নামেন্ট ২০২৫ (দিবা/রাত্রি) ঘিরে ফুটবলপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহীদের জন্য শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১ মে ২০২৫।
উক্ত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ৩৫,০০০ টাকা নগদ পুরস্কার ও আকর্ষণীয় ট্রফি, আর রানার-আপ দলের জন্য থাকছে ২৫,০০০ টাকা পুরস্কার ও ট্রফি। এছাড়াও থাকছে আরও নানান আকর্ষণীয় পুরস্কার—UCB টুর্নামেন্টের বিশেষ আকর্ষণসমূহঃ তৃতীয় স্থান অর্জনকারী দল (প্রাইজ মানি + ট্রফি) প্রতি খেলায় “ম্যান অব দ্য ম্যাচ” পুরস্কার টুর্নামেন্ট সেরা খেলোয়াড় (প্রাইজ মানি + ট্রফি) সেরা গোলদাতা (প্রাইজ মানি + ট্রফি)
সেরা গোলকিপার (ট্রফি) সেরা দর্শক পুরস্কার, সুশৃঙ্খল দল হিসেবে “ফেয়ার প্লে অ্যাওয়ার্ড” টুর্নামেন্ট এন্ট্রি ফি নির্ধারণ করা হয়েছে ৩,৫০০ টাকা।
প্রত্যেক দলে খেলোয়াড় সংখ্যা ৭ জন + অতিরিক্ত ২ জন (মোট ৯ জন)।
খেলোয়াড় পরিবর্তনের ক্ষেত্রে ৫০০ টাকা অতিরিক্ত ফি প্রযোজ্য।
খেলার স্থান: মনসুরাবাদ মিয়াবাড়ি বল খেলার মাঠ, ডবলমুরিং, চট্টগ্রাম।
যোগাযোগ: মনির: ০১৯৮৭-৬৬৬০০০
হায়দার: ০১৮২২-২২৭১৬১ সেজান: ০১৮৪০-২৩৭৫৮৫ স্মার্ট সেলুন: ০১৬১৯-১০১৩৯২ চট্টগ্রামের তরুণ ফুটবলপ্রেমীদের মাঝে খেলাধুলার প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে এই টুর্নামেন্ট হতে যাচ্ছে একটি বড় আয়োজন। আয়োজকদের আশা, প্রতিযোগিতামূলক এই টুর্নামেন্টের মাধ্যমে ফুটবলের প্রতি ভালোবাসা ও প্রতিভা নতুনভাবে উদ্ভাসিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট