সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের ! হাটহাজারীতে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা !  নির্বাচন কমিশনারের পদত্যাগ ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন শেরপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

ওসি মোঃ আফতাব উদ্দিনের দক্ষ নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সক্রিয় সদস্য গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা পুলিশের নিরবচ্ছিন্ন তৎপরতা ও চৌকস অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। থানা এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় দৃষ্টান্ত স্থাপন করছেন অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফতাব উদ্দিন। তার দূরদর্শী নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী একের পর এক সফল অভিযান চালিয়ে অপরাধীদের আইনের আওতায় আনছে। ১৬ এপ্রিল ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত পৃথক অভিযানে এসআই (নিঃ) মোঃ ফয়সাল সঙ্গীয় ফোর্সসহ ওসির নির্দেশনায় চান্দগাঁও থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালান। অভিযানে চান্দগাঁও থানায় দায়ের হওয়া আলোচিত মামলা নং-২২, তাং-৩০/০৮/২০২৪-এর অধীনে অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করা হয়।
ওসি আফতাব উদ্দিন একদিকে যেমন অপরাধ দমনে কঠোর, তেমনি সাধারণ মানুষের কাছে মানবিক পুলিশ অফিসার হিসেবেও পরিচিত। থানায় যোগদানের পর থেকেই তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণসহ নানা অপরাধ নির্মূলে কার্যকর পদক্ষেপ নিয়ে আসছেন।
গ্রেফতারকৃত দুই আসামি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
চান্দগাঁও থানার এমন সফল অভিযান আবারও প্রমাণ করলো—ওসি মোঃ আফতাব উদ্দিনের নেতৃত্বে এই থানা এখন অপরাধমুক্ত ও জনবান্ধব প্রশাসনের উদাহরণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews