রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে ভূমিদস্যু ও চাঁদাবাজদের হাত থেকে রক্ষা চাই’—বাউফলে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ মর্যাদা ও অধিকার নিশ্চিতে বিলসের সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত ​ দিনাজপুরে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ কালাইয়ে অভিলাষের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন লাখটাকা মাসোহারায় চলছে আউলিয়ার রমরমাট ক‍্যাসিনো জুয়ার আসর এসএসসি-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আমরা ৯৩ রাজশাহী জেলা আমান এমপিকে সাংবাদিক কায়সার হাসান’র অভিনন্দন ও শুভেচ্ছা আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি

রায়পুরে অতিরিক্ত ভাড়া ও অনিয়মের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান

  • প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫




লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বাস ও সিএনজি চালকদের অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে ৩১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ শনিবার ৫ এপ্রিল জেলা প্রশাসকের তত্ত্বাবধানে ও উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় পৌর শহরের বাস টার্মিনাল ও ল্যাংড়াবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্টেট শাহেদ আরমান।
অভিযানে ঢাকা, চট্টগ্রাম ও অভ্যন্তরিন রুটে চলাচলকারী ঢাকা এক্সপ্রেস, ইকোনো, জোনাকি ও শাহী বাস সার্ভিসসহ বেশ কয়েকটি চাঁদপুরগামী সিএনজি চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়। এসময় অভিযুক্তদের বিরুদ্ধে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত আদায়, ভাড়া চার্ট প্রদর্শনে অবহেলা ও অন্যান্য অনিয়মের প্রমাণ পাওয়ায় ৩১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ অভিযানে উপজেলা প্রশাসন, বিআরটিএ, সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ সমন্বিতভাবে অংশগ্রহণ করে। উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জনগণের স্বার্থে এমন অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার মো: ইমরান খান বলেন, যাত্রীদের হয়রানি বন্ধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে। কোনো প্রকার অনিয়মের শিকার হলে তাৎক্ষণিকভাবে আমাদেরকে জানানোর অনুরোধ করা হচ্ছে।
এ ধরনের অভিযান যাত্রীসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে স্থানীয়দের প্রত্যাশা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews