1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
চট্টগ্রামে বাস কাউন্টারে ঈদে অতিরিক্ত ভাড়া নেওয়ায় বিআরটিএ বাসকে জরিমানা - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সর্বশেষ :
দীঘিনালায় হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন! টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত প্রাণ গেল দুইজনের গাজীপুরে ব্যক্তিমালিকানাধীন জমি বনবিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন! রিহ্যাবের নতুন সভাপতি ড. মো. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক শেরপুরে মতিন হত্যার ২৯ মাস, বিচার চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ দাবি রংপুরের একটি  সেতুর অভাবে বিপাকে ২০ গ্রামের মানুষ ! কালীগঞ্জে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়ো পেস্টিসাইড ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কালিহাতীতে বেপরোয়া ট্রাকের ধাক্কায় সড়কেই প্রাণ গেল দুই শ্রমিকের মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডাকাতি মামলার আসামি গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রামে বাস কাউন্টারে ঈদে অতিরিক্ত ভাড়া নেওয়ায় বিআরটিএ বাসকে জরিমানা

শংকর কান্তি দাশ 
  • প্রকাশিত: শনিবার, ২৯ মার্চ, ২০২৫

চট্টগ্রামে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করাসহ অতিরিক্ত ভাড়া আদায় রোধকল্পে আজ ২৭ মার্চ বৃহস্পতিবার দুপুর আড়াইটা থেকে চট্টগ্রাম নগরীর সাগরিকা, অলংকার, কর্ণেলহাট ও এ. কে. খানে অবস্থিত বিভিন্ন বাস কাউন্টারে যৌথভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

বিআরটিএ-চট্টগ্রাম, সিএমপি’র ট্রাফিক বিভাগ ও মালিক-শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত টিম নিয়ে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন বিআরটিএ চট্টগ্রাম-১১ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া।
তিনি জানান, ঈদ উপলক্ষ বা কোন অজুহাতে যাত্রী সাধারণের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগে তাৎক্ষণিক বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানার ব্যবস্থা করা হয় । আজ পরিচালিত অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তিনটি বাস কাউন্টারের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে শাহী ও জোনাকি পরিবহনসহ আরও বেশ কয়েকটি পরিবহণ থেকে অতিরিক্ত আদায়কৃত ভাড়া যাত্রীদের মাঝে ফেরত দেয়া হয় । ঈদের আগে ও পরে অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া।সিএমপি ট্রাফিক বিভাগের এডিসি মো. নাজিম উদ্দিন, বিআরটিএ চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) রায়হানা আক্তার উর্থি, চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মোঃ খোরশেদ আলম ও বিআরটিএ’র কর্মচারীগণ অভিযানে সহযোগিতা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট