1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
লক্ষ্মীপুরে ২ টি হত্যা মামলা সহ একাধিক মামলার আসামি আনোয়ার হোসেন গ্রেফতার - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
​আউটসোর্সিং প্রথা বিলুপ্ত করে সরাসরি স্থায়ী নিয়োগের দাবি: সংবাদ সম্মেলন ও ৭ দফা প্রস্তাবনা পেশ ! রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন- এমপি ফজলুল হক মিলন! আড়াইহাজারে ৭ বছরের শিশু ধর্ষণ, আটক ২ ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান সাইফুল ইসলাম রুদ্র নবম পে স্কেল ঘোষণার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা বাউফলে ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ভাবনা নিয়ে নাগরিক সংবাদ সম্মেলন!  চকরিয়ায় প্রধান মন্ত্রী আসছেন আজ: সমাবেশ স্থল পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রী জিয়া হার্ট ফাউন্ডেশন জনগণের সম্পদ, এটা নিয়ে রাজনীতি করবেন না: ডা. জাহিদ হোসেন ভেদরগঞ্জে স্ট্রেটআপ প্রজেক্টের প্রদশনী অনুষ্ঠিত!  জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি!

লক্ষ্মীপুরে ২ টি হত্যা মামলা সহ একাধিক মামলার আসামি আনোয়ার হোসেন গ্রেফতার

মো. গিয়াস উদ্দিন
  • প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ২টি হত্যা মামলাসহ একাধিক মামলার আসামী আনোয়ার হোসেন নিকু(৩২)কে গ্রেফতার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ।
শুক্রবার (২১ মার্চ) সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আনোয়ার হোসেন নিকু পাঁচপাড়া গ্রামের মন্দার দিঘীর পাড় বাড়ির তরিক উল্যাহর ছেলে।
গ্রেফতারকৃত আসামী নিকু চন্দ্রগঞ্জে ছাত্রলীগ নেতা সজীব ও পাঁচপাড়া ২নং ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক মো. নুরু টেইলার হত্যা মামলার এজাহারনামীয় আসামী। এছাড়াও তার নামে ২টি অস্ত্র আইনে ও ২টি ডাকাতি মামলা চলমান।
পুলিশ ও এজাহার সূত্রে জানাযায়, গত ১৩ এপ্রিল ২০২৪ তারিখে রাত ১টার দিকে পাঁচপাড়া গ্রামের মুরাদ পাটোয়ারী বাড়ির সামনে রাস্তার উপর রাজনৈতিক প্রতিহিংসার জেরে ছাত্রলীগ নেতা সজীবকে হত্যা করা হয়। ভিকটিম সজীবের মা বুলি বেগম ঐসময় চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলুকে ১নং আসামী করে এবং নিকুকেও এজাহার নামীয় আসামী করে চন্দ্রগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। এছাড়াও গত ২২ সেপ্টেম্বর ২০২৪ রাত ৮টার দিকে পাঁচপাড়া ২নং ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক নুরু টেইলারকে তার বাড়ির পেছনে পুকুর পাড়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। পরে নুরু টেইলার লক্ষ্মীপুর সদর হাসপাতালে মারা যায়। এ সংক্রান্তে নিহত নুরু টেইলারের স্ত্রী মমতাজ বেগম একই গ্রামের ধামা কালুর ভাই খোকনকে ১নং আসামী করে ও আনোয়ার হোসেন নিকুকে ২নং আসামী করে হত্যা মামলা দায়ের করেন। মামলা ২টি দায়ের থেকে এ পর্যন্ত আনোয়ার হোসেন নিকু পলাতক ছিল।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বলেন, ‘হত্যা মামলাসহ বিভিন্ন মামলার আসামী আনোয়ার হোসেন নিকুকে গ্রেফতার করার জন্য অনেক দিন থেকেই অভিযান চলমান। শুক্রবার দুপুর ২টার দিকে চন্দ্রগঞ্জ থানাধীন পাঁচপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট