রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে ভূমিদস্যু ও চাঁদাবাজদের হাত থেকে রক্ষা চাই’—বাউফলে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ মর্যাদা ও অধিকার নিশ্চিতে বিলসের সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত ​ দিনাজপুরে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ কালাইয়ে অভিলাষের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন লাখটাকা মাসোহারায় চলছে আউলিয়ার রমরমাট ক‍্যাসিনো জুয়ার আসর এসএসসি-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আমরা ৯৩ রাজশাহী জেলা আমান এমপিকে সাংবাদিক কায়সার হাসান’র অভিনন্দন ও শুভেচ্ছা আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি

লক্ষ্মীপুরে টিসিবির পণ্য বিক্রয়ে অনিয়ম, ডিলারের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত

  • প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫




লক্ষ্মীপুরে টিসিবির ‘ট্রাকসেল’ পণ্য জনসাধারণের মাঝে বিক্রি না করে ডিলারের পছন্দের লোকজন ও ব্যবসায়ীদের কাছে বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় টিসিবির গুণগত মান তদারকির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক) ইকবাল মাহমুদকে বরখাস্তের সুপারিশ করা হয়েছে।
বুধবার (১৯ মার্চ) বিকেলে জেলা শহরের ঝুমুর সংলগ্ন জেলা খাদ্য গুদামে টিসিবির মালবাহী একটি পিক-আপের ও অটোরিকশা জব্দ করে গোয়েন্দা সংস্থা এনএসআই।
এনএসআই সূত্র জানায়, টিসিবির ট্রাকসেলের মাধ্যমে জনসাধারণের মাঝে বিক্রির জন্য প্রতি ডিও কার্ডে ২ লিটার সয়াবিন তেল, এক কেজি চিনি, এক কেজি ছোলা, দুই কেজি মসুর ডাল বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ট্রাকসেলের ওইসব মালামাল সরবরাহ করার সময় টিসিবি পণ্যের গুণগত মান তদারকির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক) ইকবাল মাহমুদ ডিলারের যোগসাজশে নির্দিষ্ট এলাকায় বিক্রি না করে অবৈধভাবে বিক্রি করা হচ্ছিল। সরবরাহকৃত একটি ট্রাকের ৪০০টি ডিও কার্ডের খাদ্যপণ্যের মধ্যে ১৮৪ ডিও কার্ডের খাদ্যপণ্য অধিক লাভে অবৈধভাবে স্থানীয় পার্শ্ববর্তী ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয় এবং অপর ট্রাকের ৪০০টি ডিও কার্ডের মধ্যে ৫০ টি ডিও কার্ডের পণ্য অন্য লোকজনের জন্য পৃথকভাবে সরিয়ে রাখা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় এনএসআই সদস্যরা। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা ও সহকারী কমিশনার (ভূমি) অভি দাসকে খবর দেওয়া হয়।
পরে অভিযুক্ত ডিলার রাশমুন ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. এমরান হোসেনকে ১৮৪টি ডিও কার্ডের মূল্য বাবদ ৮৮০৪৪ টাকা জরিমানা করার সিদ্ধান্ত হয় এবং তার ডিলারশিপ লাইসেন্স বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। একই সাথে অনিয়মের অভিযোগে টিসিবির গুণগত মান তদারকির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক) ইকবাল মাহমুদকে বরখাস্তের নির্দেশ দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা।
ইউএনও জামশেদ আলম রানা বলেন, টিসিবির মালামাল বিতরণে কিছু অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ডিলারের লাইসেন্স বাতিলের সুপারিশ করা হয়েছে। টিসিবির গুণগত মান তদারকির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে (পরিদর্শক) গুদামে ঢুকতে নিষেধ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews