1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
জামালপুরে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার: কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা নান্দিনায় নিখোঁজের তিন দিন পর নদীর পাড়ে মিলল মোঃ বুলবুলের মরদেহ বাউফলে মসজিদের জায়গা দখল করে ব্যাক্তিগত রাস্তা নির্মানের অভিযোগ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতির শুভেচ্ছা ও অভিনন্দন বড়লেখায় অবৈধভাবে সিলিন্ডার রিফিল করায় ২৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক শরীয়তপুর-১ আসনের এমপি সাইদ আহমেদ আসলামের সাথে সদর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা মো: তরিকুল ইসলাম তারেক সাহেবের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল আল-কুরআন বিজ্ঞান ও রমজান পাবনায় মুড়িকাটা পেঁয়াজের বাজারে হঠাৎ দর পতন  লোকসানে কৃষক

আদালতের নিষেধাজ্ঞা অমান্য কেশবপুরে ঘেরের মাছ ধরে বিক্রিকালে পিকআপসহ মাছ জব্দ

অলিয়ার রহমান,কেশবপুর (যশোর) 
  • প্রকাশিত: রবিবার, ১৬ মার্চ, ২০২৫
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে একটি বিরোধপূর্ণ ঘেরের মাছ ধরে বিক্রিকালে কেশবপুর থানা পুলিশ পিকআপসহ অর্ধলাখ টাকার মাছ জব্দ করেছে। এঘটনায় থানায় অভিযোগ হয়েছে।
জানা গেছে, উপজেলার পাঁজিয়া ইউনিয়নের মনোহরনগর বিলে আলতাপোল এলাকার মেহেদী হাসান বিশ্বাসের ১৪ বিঘা জমির একটি ছোট মাছের ঘের রয়েছে। গত বছরের ১ বৈশাখ কৃষকদের কাছ থেকে ৫ বছরের জন্য চুক্তিপত্র করে তিনি মাছ চাষ করছেন। ওই ঘের দখলের জন্যে বিভিন্ন সময়ে পাঁজিয়া গ্রামের আব্দুর রাজ্জাক শেখ তার ছেলে জিয়া শেখ ষড়যন্ত্র করে আসছে। এরই পরিপ্রেক্ষিতে মেহেদী হাসান বিশ্বাস বাদী হয়ে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ ধারায় মামলা করেন। আদালতের নির্দেশে কেশবপুর থানার এসআই লক্ষন ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষের ঘেরে প্রবেশে আদালতের নিষেধাজ্ঞা জারি করে। গত ১৪ মার্চ সকালে আদালতের এ নিষেধাজ্ঞা অমান্য করে আব্দুর রাজ্জাক শেখ ভাড়াটে লোকজন এনে ঘেরের মাছ ধরে বিক্রির জন্যে পিকআপে বোঝাই করতে থাকে। খবর পেয়ে কেশবপুর থানার এসআই সাইমুনের নের্তৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপসহ অর্ধলাখ টাকার মাছ জব্দ করেন। এঘটনায় ঘের মালিক মেহেদী হাসান বিশ্বাস বাদি হয়ে আব্দুর রাজ্জাক শেখ তার ছেলে জিয়া শেখসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে।
প্রতিপক্ষ আব্দুর রাজ্জাক শেখ জানান, ঘেরটি তিনি লিজ নিয়ে মাছ চাষ করছেন। ওই ঘেরের কিছু কৃষকের কাছ থেকে সে ডিডে স্বাক্ষর নিয়ে দখলের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
এব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, অভিযোগ পেয়েই অভিযান চালিয়ে মাছসহ পিকআপ জব্দ করা হয়েছে।
ঘটনা জানতে চাইলে এস আই সাইমুন বলেন খবর পেয়ে পিকাপসহ মাছ জব্দ করে নিয়ে এসে মৎস্য আড়ৎ এ বিক্রি পর হিসাব-নিকাশের চালান করে রাখা হয়েছে বিষয়টি বিজ্ঞ আদালতে মামলা চলমান মিমাংসা হওয়ার পর রায় মোতাবেক চালান ও টাকা হস্তান্তর করা হবে।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট